মির্জাগঞ্জে ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জগঞ্জে বসত ঘর থেকে ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদরস্থ  সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রাকিব সিকদার(২৭)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের রিপন শিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সুবিদখালী বটতলা এলাকায় একটি বসত ঘর থেকে ব্যাটারি চুরির সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় সে এ এলাকা থেকে আরও চারটি ব্যাটারি চুরির কথা স্বীকার করে। পরে সুবিদখালী  কলেজ রোড এলাকায় নিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান,ব্যাটারি চুরির অভিযোগে রাকিব সিকদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বেতাগী থানায়ও তার বিরুদ্ধে একটি গরু চুরির মামলা রয়েছে। গতকাল শনিবার তার বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *