পটুয়াখালী-১ আসনে বিপুল ভোটে বিজয়ী আলতাফ হোসেন চৌধুরী

শামসুল হক, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালী-১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন  চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ  প্রার্থী মোঃ ফিরোজ আলম  পেয়েছেন ৫৭ হাজার ৬৯০ ভোট।

উল্লেখ্য, পটুয়াখালী–১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫ হাজার ৮৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৫১ হাজার ৪৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *