উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী):দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মির্জাগঞ্জে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হাওলাদার ফাউন্ডেশনে ওমেন্স কলেজের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের অধ্যক্ষ মো.খবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজি,আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ গাজী বজলুর রহমান, মাধবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা,হাওলাদার ফাউন্ডেশন ওমেন্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো.মিজানুর রহমান, আব্দুল ওয়াদুদ লোটাস ও শিক্ষার্থীর জান্নাতুল ইকরা।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সাবরেজিস্টার সাদেকুল ইসলাম হাসিব তালুকদার,নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী আয়েশা খানম রানি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবুর রহমান মাস্টার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার,যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, আবু বকর সিদ্দিক চৌধুরী,ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে রোববার বিকালে আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার মহিষকাটা বাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
আমড়া গাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো.সাহাবুদ্দিন নান্নু মুন্সি,সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.শাহআলম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আহসান উল্লাহ পিন্টু,সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন সিকদার, আইয়ুব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন মুন্সি ও বিএনপি নেতা নুরু মৃধা প্রমূখ।




