স্বস্তির বৃষ্টিতে ভিজলো কলাপাড়া – কুয়াকাটার মানুষ

রাসেল মোল্লা, কলাপাড়াঃপ্রায় দুই সপ্তাহের বেশি সময় তীব্র গরম থাকার পর শান্তির আভাস কলাপাড়া কুয়াকাটা কয়েক জেলার মানুষ।

আজ বৃহস্পতিবার সকালে কলাপাড়া কুয়াকাটা সহ বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়া সকাল থেকে পটুয়াখালীর জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। তবে কোথাও বিশ মিনিট, কোথাও ঘন্টা ব্যাপী আপাতত এতেই সন্তুষ্ট মানুষ। কারণ, এ বৃষ্টিতেই কিছুটা পরম শান্তির আভাস পেয়েছে মানুষ। তবে কলাপাড়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল থেকেই বৃষ্টি চলছে।

এদিকে, চলমান গরমের মধ্যে আজ বৃহস্পতিবার দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ।

কথাহয় কলাপাড়া পৌর শহরের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন, আকতার কামাল, মিতা ও মাইসার সাথে তারা বলেন, গত কয়দিন ধরে অস্বাভাবিক গরম ও ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ার কারণে কলাপাড়ায় লোডশেডিংনের ভোগান্তিতে ছিলাম। বিদ্যুৎ আসে আর যায় গরমে আমরা ছিলাম নাকাল তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি পেলাম।

এদিকে স্বস্তির বৃষ্টিতে কলাপাড়া পৌরসহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সকালে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। সব মিলিয়ে বৃষ্টির জন্য খুশিতে আত্মহারা কলাপাড়া উপজেলার মানুষ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *