রাসেল মোল্লা, কলাপাড়াঃ বাংলাদেশের তিন বারের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু-এর উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ২নং ওয়ার্ডের কলাপট্টি সংলগ্ন রংধনু কার্যালয়ে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন রংধনুর সভাপতি মোঃ হুমায়ূন কবির জুয়েল সিকদার, সাধারণ সম্পাদক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী মোঃ হারুন, যুবদল নেতা কুতুবউদ্দিন, লিটন তালুকদার, নিজাম আকন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম মোস্তফা।




