মির্জাগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুরাইয়া চৌধুরীর উঠান বৈঠক

শামসুল হক, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক উঠান  বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে কাঁঠালতলী চৌধুরী বাড়িতে পটুয়াখালী -১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা সুরাইয়া আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, ড্যাবের কেন্দ্রিয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সহকারী অধ্যাপক সাইফুল আলম রন্জু

অনুষ্ঠানের আয়োজন করেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী ওমর ফারুক শাওন।

সুবিদখালী সার্বজনীন দূর্গা মন্দিরের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কালা চান সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি আয়েশা খানম রানী,সাবেক সাব রেজিস্টার সাদেকুল ইসলাম হাসিব তালুকদার,মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা,সাবেক সভাপতি হাসিবুল গনি মনির খন্দকার,উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি  বিজয় কৃষ্ণ শীল, পূজা উদযাপন ঐক্য ফোরামের সভাপতি বাবুল কর্মকার, মতুয়া সম্প্রদায়ের সভাপতি বঙ্কিমচন্দ্র হাওলাদার,কিসমত রামপুর মন্দিরের সভাপতি দিলীপ মিস্ত্রি ও সোমাদ্দারকাঠী মন্দিরের সভাপতি সুকুরঞ্জন হালদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধবখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পলাশ হাওলাদার।

উঠান বৈঠকে হিন্দু সম্প্রদায়ের  প্রায় এক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *