শামসুল হক,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ সুন্দর বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার বিকালে উপজেলার মাধবখালী,মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘটকের আন্দুয়া এলাকায় এক নির্বাচনী জনসভায় এ আহবান জানান তিনি।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মো.জাফর ইমাম সিকদার,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক,উপজেলা বিএনপির সভাপতি মো.সাহাবুদ্দিন নান্নু মুন্সি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার,উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো.সাহাবুদ্দিন খান, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা ও মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী তোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার,আমিনুল ইসলাম খোকন, আইউব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাসার মোখলেছ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল মৃধা প্রমূখ।




