মির্জাগঞ্জে জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ(পটুয়াখালী): মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান,সিনিয়র সহসভাপতি আহসান উল্লাহ পিন্টু,,সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমারদেশ প্রতিনিধি মো.শামসুল হক,জামায়াতে ইসলামীর সভাপতি মো.শাহজাহান,সাধারণ সম্পাদক রাকিব হাসান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ,জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা তাওহিদ ইসলাম,মো: রায়হান, রাইয়ান আহমেদ রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনির খন্দকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঞ্জু বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমান খান, যুবদলের সদস্য সচিব আতাউর রহমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধা প্রমূখ।

পরে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *