রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মোজাহার উদ্দীন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক জিএস ও সমাজ সেবক মোস্তাফিজ রহমানকে সংবর্ধনা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মো: কবির তালুকদার’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে টিয়াখালী ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার মিনা, সাধারণ সম্পাদক গাজী মো. আব্বাসউদ্দীন, উপজেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি আসলাম সিকদার, সহ সভাপতি মো.নাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, সদস্য তাজুল ইসলাম আজাদ, মো.আরিফ সিকদার, সগির হোসেন, আলমগীর হোসেন ও সিয়াম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।




