কলাপাড়ায় টিম সিগমা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় টিম সিগমা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় কলাপাড়া ফায়ার সার্ভিস সংলগ্ন আড্ডাখানায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. আরিফ সিকদার, রাসেল মোল্লা কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য মো. সুজন মৃধা, রিপোর্টার্স ক্লাবের সদস্য আজাদ সহ টিম সিগমা স্পোর্টিং ক্লাবের সদস্যরা।

ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শাকিরুল ইসলাম।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা টিম সিগমা স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ক্লাবটি সামাজিক ও ক্রীড়ামূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে টিম সিগমা স্পোর্টিং ক্লাব নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *