অবশেষে কলাপাড়া বিএনপির যুব বিষয়ক সম্পাদকের হস্তক্ষেপে বন্ধ ফার্মেসী খোলা হলো

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: অবশেষে কলাপাড়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক রিমন সিকদার’র হস্তক্ষেপে কম মূল্যে ঔষধ বিক্রি করায় বন্ধ করে দেয়া সেই আলোচিত প্রগতি ফার্মেসী খোলা হলো। শুক্রবার শেষ বিকেলে রিমন সিকদার’র উপস্থিতিতে ওই ফার্মেসী খোলা হয়। এরআগে বুধবার ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট এসোসিয়েশন কলাপাড়া উপজেলা শাখার নির্দেশক্রমে ওই দোকানটি বন্ধ করে দেয়া হয়।

জানা যায়, প্রগতি ফার্মেসী দীর্ঘ বছর ধরে অত্যান্ত সুনামের সহিত তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। বুধবার এক ক্রেতার কাছ থেকে ঔষধের দাম কম রাখায় কলাপাড়া ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট এসোসিয়েশনের সিদ্ধান্তনুযায়ী ওই দোকান বন্ধ রাখা হয় বলে দোকান মালিক দাবী করেন। তবে, কলাপাড়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক রিমন সিকদার নিজে উপস্থিত থেকে ওই দোকান খুলে দিয়ে উপজেলাবাসীর ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

এদিকে, প্রগতি ফার্মেসী নিম্ন মানের ঔষধ বিক্রি করায় এক দিনের জন্য ওই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কলাপাড়া ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট এসোসিয়েশন সূত্রে জানা যায়।

এবিষয়ে কলাপাড়া ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক জাহিদ তালুকদার বলেন, সকল প্রকার ঔষধের ন্যায্য মূল্য বাস্তবায়ন এবং নিম্ন মানের ঔষধ বিক্রি বন্ধের বিষয়ে কলাপাড়া ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট এসোসিয়েশনের সকল সদস্য একমত হয়। কোন ফার্মেসী এধরণের অপরাধ করলে এক দিনের জন্য ওই ফার্মেসী বন্ধ রাখার বিষয়ে রেজুলেশন করা হয়। এসোসিয়েশনের সকল সদস্যের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং বন্ধ রাখা ফার্মেসীর মালিক নিজেও সেখানে স্বাক্ষর করেন। এখন নিজে অপরাধ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *