স্বাস্থ্য ও চিকিৎসা

মহিপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে মহিপুর থানা সদরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। উদ্বোধনের পর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ […]

মহিপুরে এক ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে অবশেষে ধরা খেল ভূয়া ডাক্তার। দাঁত ও চোখের চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা হারুন অর রশীদকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিপুর সদরের এশিয়া ডেন্টাল সেবা কেন্দ্রে এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারায় সাজা […]

কলাপাড়া হাসপাতালে রোগীদের মাঝে বিএনপি নেতাদের পুষ্টিকর খাবার বিতরণ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই)  দুপুরে  উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরন করে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা […]

কলাপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মুত্যু

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ইউসুফ উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া […]

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

রাসেল মোল্লা কলাপাড়াঃ অর্থের অভাবে যে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য প্রতি দুই মাস পর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯ টায় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ মিলনাতনে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর কারিগরি সহযোগীতায় এ […]

বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী উদ্যোগে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। আজ মঙ্গলবার ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ‘উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ […]

চিকিৎসক সংকট; কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য সেবা নিয়ে বাড়ছে উদ্বেগ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর দুর্যোগপ্রবন কলাপাড়া উপজেলার সাধারন মানুষ চিকিৎসা সেবা নিয়ে বিপাকে পড়েছে। উপজেলায় ৩৬ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ২/৩ জন চিকিৎসক কর্মরত থাকায় যথাযথ সেবা না পেয়ে দিন দিন সরকারী হাসপাতাল বিমুখ হয়ে পড়ছে সাধারন মানুষ। এতে বিত্তবানরা চিকিৎসা সেবা পেতে পটুয়াখালী জেলা সদর, বরিশাল বিভাগীয় শহর ও রাজধানী ঢাকা শহর অভিমুখে যাচ্ছে। আর […]

কলাপাড়ায় চিকিৎসক পার্থর অবহেলায় প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম (২৫) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে। মৃত তামান্না উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রওসন মাতব্বরের স্ত্রী। রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় তামান্নাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হলে প্রসবের ১৫ […]

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত

দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার (গুচ্ছ) শনাক্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। সোমবার (৩ মার্চ) আইসিডিডিআরবি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। জিকা ভাইরাস মশাবাহিত একটি রোগ। শনাক্ত হওয়া এই ক্লাস্টারের নমুনা সংগ্রহ করা হয় বেশ কয়েক বছর আগে। একটি এলাকার পাঁচজন ব্যক্তির মধ্যে ভাইরাসটির সংক্রমের তথ্য জানিয়েছে তারা। আইসিডিডিআরবি […]

আন্দোলনে আহতদের ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেন। চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তিনি। […]