আইন ও বিচার

জেল থেকে পালিয়েছে আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানানো হয়েছে বলে জানান আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ। আজ সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। […]

আন্দোলনে আহতদের ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেন। চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তিনি। […]

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা; বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী কারাগারে

খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, সর্মথক শফিকুল, যুবদল নেতা আনোয়ার হোসেন ও […]

২ দিনের রিমান্ডে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী কবি সোহেল

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী কবি সোহেল হাসান গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন। আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর স্বপন কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সোহেল হাসান গালিবের […]

মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার গ্রেফতার

রাজধানী মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর ও আদাবর এলাকায়। কবজি কাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি। […]

সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল : শফিকুল আলমI’m

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল, প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে কি না, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা তদন্ত করে […]

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছে কলাপাড়া থানার রাসেল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি ও ওয়ারেন্ট তামিলকারী স্বরূপ পটুয়াখালী জেলার মাদক উদ্ধার ও ওরেন্ট আসামি ধরায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এএসআই  মো. রাসেল খান। তিনি কলাপাড়া থানায় কর্মরত আছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন  পটুয়াখালী  জেলার পুলিশ সুপার  মো. আনোয়ার জাহিদ । গত […]

‘আয়নাঘরে’র মাধ্যমে ‘আ. লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা

শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার (আওয়ামী লীগ সরকার) আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা (আয়নাঘর) তার একটা নমুনা। ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘আয়নাঘর’ নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন। এ সময়ে তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের […]

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান গ্রেফতার

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় […]

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দফতর

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। জানান, কোনো ব্যক্তিকে কোনো ধরণের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ। সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি পুলিশ সুপার ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]