আইন ও বিচার

গুম ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি গুমের সাথে জড়িতের অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডিমীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যেহেতু আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই, […]

পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাকি অপরাধিদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক , পুলিশের সাবেক মহাপরিদর্শক […]

সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো ও ৭০ অনুচ্ছেদ বাতিলে একমত সব রাজনৈতিক দল

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটি নতুন করে আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করে। এই কমিশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ড. আলী রিয়াজ। গত তিন মাসে বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সাথে আলোচনা করেছে সংবিধান সংস্কার কমিশন। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি হচ্ছে। […]

পটুয়াখালী কারাগার থেকে ৩১ ভারতীয় জেলের মু‌ক্তি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে দুটি ট্রলারসহ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌ-বাহিনীর হাতে গ্রেফতারকৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হ‌য়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তাদের পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্ত করে কলাপাড়ায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি জানান, সরকারের নির্দেশে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে  প্রত্যার্পণ চুক্তি […]

পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন– জাতির পক্ষ থেকে অনুভব করি যে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব এ ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের […]

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর (পুলিশ ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের তথ্য জানানো হয়।সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার […]

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সুখরঞ্জন বালি। এরপর তাকে ভারতের কারাগারে পাঁচবছর কাটাতে হয়। কীভাবে তাকে গুম করা হয় ও কীভাবে ভারতের কারাগারে নেয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সুখরঞ্জন। ঘটনাটি ঘটে ২০১২ সালের ৫ নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার কপালে কী […]

কানাডা যাওয়ার সময় বিমানবন্দরে স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুল আটক

স্ত্রীসহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ […]

দীর্ঘ ১৭ বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এই নেতা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাশিমপুর কারাগার থেকে সকাল ১১টার পরে মুক্তি পান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ভাই […]

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে, ডিএমপির রমনা বিভাগ ৮ জন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ ৪ জন, উত্তরা বিভাগ ৮ জন ও গুলশান বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ […]