২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে […]
শিক্ষা ও ক্যাম্পাস
শিক্ষা ও ক্যাম্পাস
দুপুরের মধ্যে শিক্ষার্থীদের ৫ দাবি না মানলে কুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার বিচার, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি মেনে নিতে আজ বেলা ১ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল (১৮ ফেব্রুয়ারি) দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয় খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক। এজন্য ছাত্রদলকে […]
কুয়েটে সংঘর্ষ : ঢাবিতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের আলাদাভাবে বিক্ষোভ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় ঢাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ […]
১৩ বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় […]
ঢাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু
শিল্পের নতুন দিগন্ত উন্মোচনে ‘নতুন উদ্যমে শিল্পের যাত্রা’ শিরোনামে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ এই আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। আয়োজকরা জানান– প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, তাইওয়ান, ইতালি, তুরস্ক ও কানাডাসহ সাতটি দেশের প্রায় ১শ’ জন খ্যাতনামা […]
একুশে পদক পাচ্ছেন নারী ফুটবল দল ও ‘অভ্র’র মেহেদী হাসানসহ ১৪ ব্যক্তি
ভাষা ও সাহিত্য, শিল্পকলা, গবেষণা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন ব্যক্তি ও নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ভাষা ও সাহিত্যে অবদান রাখায় শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজকে (মরণোত্তর), শিক্ষায় ড. নিয়াজ জামান, সঙ্গীতে উস্তাদ নিরোদ বরন […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের নাম পরিবর্তন; নতুন নাম কাজী নজরুল হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নামকরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নামকরণ করেন। শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করা হয় হলে থাকা শিক্ষার্থীদের গণস্বাক্ষরের ভিত্তিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরাতন […]
জুলাই অভ্যুথানে আহতদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই সরকার: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে। যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাজ চলছে, ধৈর্য হারাবেন না। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। পরে সেখানে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশে তিনি এসব কথা […]
অমর একুশে বইমেলা শুরু
ক্যালেন্ডারের পাতা ঘুরে এসেছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসের সাথে জড়িয়ে আমাদের ইতিহাস-ঐতিহ্যের অনেককিছু। প্রতিবারের মতো এবারও সেই ভাষার মাসে শুরু হলো অমর একুশে বইমেলা। এবারের মেলা শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমিতে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে […]
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
বছর ঘুরে আবার এসেছে ফেব্রুয়ারি মাস। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) মাসের প্রথম দিন। বাঙালির অধিকার রক্ষায় বরাবরই অস্ত্র ছিলো ভাষা। কখনও স্লোগান, কখনও পোস্টার, কখনও বুকে লিখে, কখনো বা আবার গ্রাফিতি হয়েছে প্রতিবাদের অস্ত্র হিসেবে। ১৯৫২ থেকে ২০২৪ যখনই অধিকার রক্ষার লড়াই হয়েছে তখনই অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভাষা। ট্রিগার চাপা বুলেট প্রাণ নিতে পারলেও […]










