মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সুবিদখালী সরকারি হাই স্কুলের সামনে বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে ভূমির সেবা […]
মির্জাগঞ্জ
মির্জাগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি( মির্জাগঞ্জ)পটুয়াখালী।।পটুয়াখালীর মির্জাগঞ্জে মুগ্ধ আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুগ্ধ আক্তার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের শাহজাদা ফকিরের মেয়ে ও হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা গেছে, […]
মির্জাগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব, হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক
উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বর নিয়ে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি হাসপাতালে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং […]
মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মামলায় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম মো. রুমান মৃধা (৪৫)। তিনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ […]
মির্জাগঞ্জে বাল্যবিবাহ পন্ড, বরকে জরিমানা
উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় বরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কিশোরী মেয়েটি এবারে এইচএসসি পরীক্ষার্থী […]
মির্জাগঞ্জে ভবনের কলম ভেঙ্গে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালী।পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ভবনের কলম ভেঙে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা চতুর্থ খন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো.রাসেল হাওলাদার (২৮)। তিনি বাজিতা চতুর্থ খন্ড গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। পেশায় একজন ভবন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি […]
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ও আহত পরিবারের খোঁজ নিলেন ইউএনও
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ও গুরুতর আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। আজ শনিবার সকালে ঈদ উপহার সামগ্রী নিয়ে তাদের বাসায় উপস্থিত হন তিনি। এ সময় তিনি আহতদের ও নিহত পরিবারের খোঁজখবর নেন। তাঁদের পরিবারের জন্য মাংস,তেল ও মসল্লাসহ বিভিন্ন সামগ্রী […]
মির্জগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল […]
মির্জাগঞ্জে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী,সহ-সভাপতি আনোয়ার […]
মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরগুনার আদালতে মামলা
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরগুনার বেতাগীতে ২০১৫ সালের মেয়র নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির মল্লিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার বরগুনা দ্রুত বিচার আদালতে ২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিকের ছোট ভাই রিয়াজুল কবির […]










