সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতের এএনআই, এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট পাঁচটি […]
প্রবাস
প্রবাস
টিউলিপের ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত: প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, টিউলিপ লন্ডনে যেসব সম্পদ ব্যবহার করেন, সেসবেরও তদন্ত হওয়া উচিত। যদি প্রমাণিত হয় এসব সম্পদ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তবে ফেরত দেয়া উচিত। বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে […]
৫ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩ বিলিয়ন: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, গত ৫ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩ বিলিয়ন আর রফতানি বেড়েছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। গভর্নর বলেন, প্যানিকড হবার মতো কিছু হয়নি, এখনও কেন্দ্রীয় ব্যাংকে […]
লন্ডনে মা-ছেলের আবেগঘন মুহূর্ত
চিকিৎসা নিতে ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। এসময় অসুস্থ মাকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারেক রহমান ছাড়াও বিমানবন্দরে […]
আ. লীগের ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। শুক্রবার (৩ জানুয়ারি) যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। সেখানেই উঠে আসে এমন তথ্য। টিউলিপ সিদ্দিক […]
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে
সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। আজ বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে দেশে এসেছে […]
প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আজ রোববার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস […]
যুক্তরাজ্যে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ রেহানার কন্যা টিউলিপকে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ‘ন্যায় ও নৈতিকতা’ দল তাকে এই জিজ্ঞাসাবাদ […]
সরকারের ইচ্ছা আর অ্যাম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব
সরকারের ইচ্ছা আর অ্যাম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব বলে মন্তব্য করেছেন জেষ্ঠ্য সাংবাদিক শফিক রেহমান। রোববার (১৫ ডিসেম্বর) গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানান সেমিনারে অংশ নেয়া বক্তারা। অতীশ […]
১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা
১৫ ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট দেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হবে। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যারা আবেদন করেছেন প্রত্যেকে […]









