দেশজুড়ে

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের নান্টু বিশ্বাস (২২) ও সুবোধ বিশ্বাস (৬৫)। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান […]

কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি’র কেন্দ্রীয় নেতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলাধীন শিক্ষক ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে কলাপাড়ার বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. নূরে আলম মুরাদ, ধানখালী এইচ এন্ড […]

মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি:এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে র‍্যালীতে উপস্থিত ছিলেন […]

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– শিকড়ী গ্রামের সম্রাট ঢালী (৩০) ও তার স্ত্রী ফতেমা বেগম (২২)। নিহত সম্রাটের মা নুরী বিবি জানান, ছেলের বউ ঢাকাতে একটি ফ্যাক্টরিতে কাজ করে। আজ সকালে […]

শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবার নিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে : মোশাররফ হোসেন

রাসেল মোল্লা,কলাপাড়াঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর মিথ্যা সাজা দিয়েছিল। সেই সাজা খেটেও তিনি দেশে ছিলেন। দেশকে ভালোবাসেন বলেই তিনি দেশ থেকে পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা, তার নেতাকর্মীদের বিপদে ফেলে নিজে তার পরিবার নিয়ে ইন্ডিয়ায় […]

গাজীপুরের বাসচাপায় প্রধান শিক্ষক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কে তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ফারুক (৫৬) কাপাসিয়ার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মৈশন গ্রামের সুলতান মোক্তারের ছেলে। নিহতের স্বজন জানান, স্কুল ছুটির পর মোটরসাইকেল যোগে ওই সড়ক হয়ে কাপাসিয়া বাজারের দিকে […]

মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি: পটুযাখালীর মির্জাগঞ্জে নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তন্ময় হালদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পদক মো.হারুন মুন্সি, বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকন, উপজেলা […]

কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

কুড়িগ্রামের উলিপুর থানা চত্বরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আশরাফুলের বাড়ি পৌরসভার দয়ালপাড়ায়। তার বাবার নাম আয়নাল হক। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর একজনকে […]

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন সুখরঞ্জন বালি। এরপর তাকে ভারতের কারাগারে পাঁচবছর কাটাতে হয়। কীভাবে তাকে গুম করা হয় ও কীভাবে ভারতের কারাগারে নেয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সুখরঞ্জন। ঘটনাটি ঘটে ২০১২ সালের ৫ নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার কপালে কী […]

বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারত : এবিএম মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অথচ বিবিসি ইন্ডিয়ার রিপোর্টের বিরুদ্ধে তথ্যসহ সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে- বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না।শেখ হাসিনা যেমন বাংলাদেশকে ভারতে কাছে বিক্রি করে […]