দেশজুড়ে

কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের কমিটি গঠন; মাইনুল সভাপতি /সুজন সাধারণ সম্পাদক

রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় আগামী দু বছরের জন্য কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) ইফতারের পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে বসে এ কমিটি গঠন করা হয়। কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের সকল সদস্যদের মতামতক্রমে সাত সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। মো. মাইনুল ইসলামকে কলাপাড়া ট্রাভেলার্স ক্লাবের সভাপতি ও মোস্তফা জামান সুজনকে […]

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা পালিয়ে যায়নি -আলতাফ হোসেন চৌধুরী

মো.শামসুল হক, মির্জাগঞ্জ প্রতিনিধি: ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা দেশকে বার বার অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির […]

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি চাঁদাবাজি মামলায় উপজেলা  শ্রমিকলীগের সভাপতি ফারুক খানকে(৪৮)  গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত দশটার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র […]

কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রি; ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

  রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান-আদালত ওষুধ বিক্রেতা কাওসারকে গ্রেফতার করে। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। রবিবার দুপুর একটার দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসি’তে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে। এ ঔষধের অনেকগুলো […]

“কুয়াকাটার পথে প্রান্তরে” বইয়ের মোড়ক উন্মোচন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ কুয়াকাটার ঐতিহ্য, পর্যটন ও তথ্যভিত্তিক গ্রন্থ “কুয়াকাটার পথে প্রান্তরে” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১ মার্চ সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ এবং সহ-সম্পাদক জহিরুল ইসলাম মিরন। এতে কুয়াকাটার পর্যটন শিল্প, আবাসন ব্যবস্থা, রেস্টুরেন্ট, ট্যুর গাইড, […]

মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আসরের নামাজ শেষে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত পথসভা করা হয়। পথসভায় […]

কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার, ট্রলারসহ ১৬ পাচারকারী আটক

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোষ্টগার্ড। শুক্রবার বেলা বারোটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেম্বুর বন সংলগ্ন সাগর পথে পাচারকালে ১ টি মাছধরা […]

কলাপাড়ায় ছাত্র শিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা এইচআরডি সম্পাদক মোঃ […]

কলাপাড়ায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন; সভাপতি মোস্তাফিজুর /সম্পাদক মাহবু্ব

রাসেল মোল্লা, কলাপাড়াঃ কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে আহবায়ক এবং মোঃ মাহবুব হোসেন (মাহিন) কে সদস্য সচিব করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কলাপাড়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়। পটুয়াখালী জেলা ডিইএব এর […]

কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এইঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে […]