রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এইঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে […]
কলাপাড়া
এসিল্যান্ড ইয়াসীন সাদেকের মানবিক উদ্যোগে মানসিক ভারসাম্যহীন লিমনকে ফিরে পেল পরিবার
রাসেল মোল্লা, কলাপাড়া : কলাপাড়ায় সদ্য যোগদান করা এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ইয়াসীন সাদেক এর মানবিক উদ্যোগে স্বজন ফিরে পেল হারিয়ে যাওয়া মাগুড়ার হাজীপুরের মোঃ লিমন ইসলাম (গুটে)। জানাগেছে, গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুয়াকাটায় মাগুরার হাজীপুর বণিক সমিতির পিকনিকে এসে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে হারিয়ে যায় ১৪ বছরের মানসিক ভারসাম্যহীন লিমন। […]
সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রাসেল মোল্লা, কলাপাড়াঃ সারাদেশে খুন,ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।বুধবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে এ ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ […]
কলাপাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদারের (৬৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়াার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা […]
চিকিৎসক অপসারণের দাবিতে উত্তাল কলাপাড়া
রাসেল মোল্লা,কলাপাড়াঃ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জেএইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১ কলাপাড়া হাসপাতাল গেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি, কলাপাড়া উপজেলা […]
কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার সকাল সাতটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি ইয়াসীন সাদেক উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন এ দিবসের আনুষ্ঠানিকতা। পরে উপজেলা বিএনপি,পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠন কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টাঁর্স ক্লাবের […]
বিপ্লবী সরকারের ডাক থেকে সরে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটর কাফি
রাসেল মোল্লা, কলাপাড়াঃ জুলাই বিপ্লবের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলেন৷ তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোন সূরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতিমধ্যে ইনভেস্টিগেশন করা শুরু […]
কলাপাড়ায় ডা. লেলিনের বিরুদ্ধে চলছে গণস্বাক্ষর কর্মসূচি
রাসেল মোল্লা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ ফের সমালোচনায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা.জেএইচ খান লেলিনের বিরুদ্ধে চলছে গণস্বাক্ষর কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাপাড়া। সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত চলে এ কর্মসূচি, কর্মসূচিকে সর্বাত্মক সমর্থন করে ৮৭০ জন জনতা ও শিক্ষার্থীরা ডা. লেলিনের পদত্যাগ চেয়ে স্বাক্ষর […]
পরিবার নিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর কাফি, রাত কাটে গোয়াল ঘরে
রাসেল মোল্লা,কলাপাড়াঃ জুলাই বিপ্লবের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কাফিসহ তার পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। তাদের বসত বাড়ী পুড়ে যাওয়ায় এখন আগুনের হাত থেকে বেঁচে যাওয়া গোয়াল ঘরেই রাত কাটাতে হচ্ছে এমনটাই বললেন কাফির […]
কলাপাড়ায় সুন্দরবন দিবস উপলক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
রাসেল মোল্লা, কলাপাড়াঃ সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন রক্ষার দাবিতে আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিঃ তৌহিদুর রহমান সি আই পি মিলনায়াতনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। প্রান্তজন, এ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের […]









