কুয়াকাটায় জলাতঙ্ক প্রতিরোধে মালিকবিহীন কুকুর-বিড়ালে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি

রাসেল মোল্লাঃ মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় মালিক বিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল লাভার্সের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন কুয়াকাটা পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কুয়াকাটা পৌর প্রশাসক […]

কলাপাড়ায় যাত্রী হয়রানি: দুই শ্রমিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রী হয়রানির অভিযোগে কলাপাড়া বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঢাকাগামী মিজান পরিবহন ও অপর একটি বাসচালকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। কলাপাড়া পৌর বাস টার্মিনালে অভিযানে মিজান পরিবহনের চালক মীর জালাল ও বেল্লাল নামের দুই বাস চালকে ৫ হাজার টাকা করে দশ […]

মহিপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে মহিপুর থানা সদরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। উদ্বোধনের পর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ […]

প্রেম, প্রলোভন ও প্রতারণা: কলাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ৪৭ লাখ টাকার অভিযোগ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভনে অর্থ ও সম্পদের সঙ্গে সর্বস্ব হারিয়ে লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর প্যাদার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মরিয়ম বেগম(৪৩) নামের এক নারী। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ওই নারীর পিতা মো. মোসলেম দফাদার, ভাই মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন। […]

কুয়াকাটায় মাদক সেবনে তিনজনের কারাদণ্ড, অবৈধ পার্কিংয়ে একজনকে জরিমানা

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাত ৯টার সময় মোঃ কাজল ভূইয়া (২২) মোঃ আমীর হোসেন (৩৩) মোঃ মিজান তালুকদার ( ৪৫)নামের তিনজনকে কুয়াকাটা পৌর বাসস্টান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন […]

কর পরিশোধে আগ্রহ বাড়াতে কুয়াকাটা পৌরসভায় ৫ দিনব্যাপী কর মেলা উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার নাগরিকদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি ও বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ হিসেবে পৌরকর মেলা-২০২৫ আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক। আগামী ১৬ অক্টোবর […]

মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে -এবিএম মোশাররফ

রাসেল মোল্লা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই রাজনীতি করে। মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আস্থার কারণেই মানুষ বিএনপির পাশে দাঁড়ায়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর কুয়াকাটার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে লতাচাপলী […]

কুয়াকাটায় গাঁজা সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার সময় মোঃ সোলায়মান রহমান আসিফ (২৪) জহির হাওলাদার (২৮) মোঃ হানিফ( ২৩)নামের তিনজনকে কুয়াকাটা পৌর বাসস্টান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন ( ভূমি […]

পরিচ্ছন্ন ও অতিথিপরায়ণ কুয়াকাটা গড়তে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কুয়াকাটা পৌরসভা। কর্মশালায় কুয়াকাটার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর ব্যবস্থাপক, বাবুর্চি, ওয়েটারসহ সেবা খাতের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী […]

রাখাইনদের প্রবারণা উৎসব উপলক্ষে কলাপাড়ার আকাশে রং বেরংয়ের ফানুস

রাসেল মোল্লাঃ আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরন করতে পটুয়াখালীর কলাপাড়ার ২৮ রাখাইন পল্লীতে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। সোমবার সকাল থেকে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে এ উৎসব পালন করেন রাখাইন সম্প্রাদায়ের মানুষ। উপজেলার বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ […]