Blog

মির্জাগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব, হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর  মির্জাগঞ্জে ডেঙ্গু জ্বরের  প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বর নিয়ে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি হাসপাতালে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর  নেন এবং […]

কলাপাড়ায় কোডেক এর আয়োজনে মৎস্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও সন্মাননা ক্রেষ্ট প্রদান

রাসেল মোল্লা, কলাপাড়াঃ  পটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর আরএমটিপি (ফিস) প্রকল্পের অর্থায়নে নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধ করতে কলাপাড়া উপজেলায় প্রশিক্ষণ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।  (২৫ জুন বুধবার) বিকেল ৪ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারন হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোডেক-এর কলাপাড়া এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ […]

কলাপাড়ায় জলাবদ্ধতার নিরসন, কাটা হলো খালের অবৈধ বাঁধ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার চাপলী এলাকার মাঝের বাড়ি, ঘোলের পাড় ও চরচাপলী গ্রামের একটি খালের অবৈধ বাঁধ অপসারন করা হয়েছে। পানির প্রবাহ সচল রাখতে এবং কৃষিজমির জলাবদ্ধতা নিরসনে বুধবার (২৫ জুন) দুপুরে এই বাধ অপসারণ করা হয়েছে। ফলে তিন গ্রামের অন্তত ১২০ পরিবারের জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা নিরসন করা হলো। অন্তত ২০০ বিঘা জমির চাষাবাদের সমস্যা […]

পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

রাসেল মোল্লা, কলাপাড়া: পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২৫ জুন ২০২৫ সকালে পায়রা বন্দর-এর উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল সভাপতিত্বে বক্তব্য রাখেন সুমন হাওলাদার, পরিচালক, (মোংলা, পায়রা, পানগাঁও এবং ল্যান্ড পোর্ট), জনাব মোঃ মিজানুর রহমান, সভাপতি, […]

মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার  মামলায় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল বুধবার  দুপুর ১২ টার দিকে উপজেলার  মজিদবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার  নাম মো. রুমান মৃধা (৪৫)। তিনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ […]

কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধা (২৫) নামের এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছে কলেজ পড়ুয়া এক তরুনী(২০)। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের ওই যু্বকের বাড়িতে ওই তরুনী অবস্থান নেয়। এসময় ওই যুবকের মা ওই তরুনীকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে সে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে […]

কুয়াকাটায় ব্রাকের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটায় বেসরকারি সংস্থা ব্রাকের শহর ভিত্তিক জলবায়ু অভিযোজন পরিকল্পনা আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট মাইগ্রেন্ট ফ্রেন্ডলি টাউন থ্র লোকালি লেড এডাপটেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) কুয়াকাটার আবাসিক হোটেল খান প্যালেসের অডিটোরিয়ামে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলার সমবায় অফিসার মো. আব্বাস আলীর […]

কলাপাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল দেওয়ানকে দল থেকে বহিষ্কার

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সোহেল দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট […]

কলাপাড়ায় সরকারি রাজস্ব নিলেও গরুর বাজারের নির্দিষ্ট জায়গা নেই

রাসেল মোল্লা,কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় গরুর বাজারের জন্য নির্দিষ্ট জায়গার অভাবে চরম দূর্ভোগে রয়েছে ক্রেতা ও বিক্রেতাসহ এলাকাবাসী। এ বাজার থেকে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা সরকারী রাজস্ব খাতে জমা হলেও নির্দিষ্ট কোন জায়গা দিতে পারেনি স্থানীয় প্রশাসন। উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা গরু বাজার নিয়ে জায়গা সংকটসহ বিভিন্ন ধরনের অভিযোগ প্রকাশ করেন ক্রেতা-বিক্রেতাসহ ইজারাদার। সরেজমিনে […]

কোডেকের আয়োজনে কলাপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফলজ গাছ বিতরণ

রাসেল মোল্লা, কলাপাড়া: কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে পিকেএসএফ’র সহযোগিতায় কোডেক সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় কৌশোর কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। ২২ জুন  রবিবার কলাপাড়া পৌর অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে বিকেল […]