আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে চলছে কথার লড়াই, বিতর্ক। এমন অবস্থায় এক অদ্ভুত উক্তি করে বসলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেছেন ট্রাম্প। খবর, টাইমস অব ইন্ডিয়া।। শনিবার (১৭ আগস্ট) পেনসিলভানিয়াতে একটি নির্বাচনী প্রচারাভিযানে […]
Blog
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেবে সিএমএইচ
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। এরই মধ্যে তাদের সুচিকিৎসার জন্য সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সেনাবাহিনীও আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসা […]
ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে ৭৩ জন পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। […]
ভোর পাঁচটায় ঘুমাতে যান শাহরুখ, খাবার খান মাত্র একবেলা
কয়েক বছর ধরেই চর্চায় শাহরুখ খান। ২০২৩ সালের আগ পর্যন্ত এই বলিউড তারকার ব্যর্থতা নিয়ে চর্চা চলত। গত বছর টানা তিনটি (পাঠান, জওয়ান, ডানকি) হিট সিনেমা দেওয়ার পর এখন তার সাফল্য নিয়ে কথা হচ্ছে। তবে সাফল্য বা ব্যর্থতা নিয়ে আগে সংবাদমাধ্যমে মুখ খোলেননি অভিনেতা। বলিউড কিং শাহরুখ খানের জীবনযাপন যেন অনেকটা ব্যাচেলরদের মতোই। অন্যরা যখন […]
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত
মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশি মোহাম্মদ আদম ও তার ছেলে নিহত হয়েছেন। হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ আগস্ট) ভোরে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক […]
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে দুই বছর মেয়াদের জন্য নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে, অন্য একটি প্রজ্ঞাপনে […]
বাসা থকে ৩ কোটি টাকা পাওয়া সাবেক সচিব গ্রেফতার
বাসা থেকে ৩ কোটি টাকা ও বিপুল বিদেশি মুদ্রা পাওয়া সেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত শুক্রবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরের বাবর […]
শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে আবু হাসান স্বজন (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ, […]
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন নুর-রাশেদ
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। এ সময় তার সঙ্গে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও ছিলেন। শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তারা এই সাক্ষাৎ করেন। এ সময় গণঅধিকার পরিষদের নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা […]
এবার ধর্ষকের ফাঁসির দাবিতে কলকাতার রাজপথে মমতা
কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা ভারত উত্তপ্ত। দোষীদের ফাঁসি চেয়ে এবার রাজপথে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (সিবিআই) রোববারের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার (১৬ আগস্ট) কলকাতার রাজপথে দেখা যায়, দাবির কথা লেখা অসংখ্য প্ল্যাকার্ড সহ একটি মিছিলের একেবারে […]










