‘সত্য প্রকাশে আমরা কারো সাথে আপোষ করি না’ এই স্লোগানকে বুকে ধারণ করে দ্বীপ্ত-যৌবনের তুঙ্গ-তরঙ্গে দ্বিতীয় বছর স্পর্শ করলো ‘পটুয়াখালী টাইমস’।এর ত্যাগী ও আত্মনিবেদিত সংবাদকর্মীগণ উচ্চারণ করেছেন পেশাগত নৈপূণ্য ও দায়িত্বশীলতার দীপ্ত শপথ এবং চলমান সময়ের প্রতিটি ঘটনা পাঠকের সামনে তুলে ধরার চ্যালেঞ্জিং প্রত্যয়।তাই এক বছরেই দেশ ও প্রবাসে অগণিত পাঠকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত ‘পটুয়াখালী […]
Blog
বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের আগুনের উৎপত্তি : তদন্ত কমিটি
বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নাসিমুল গনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ভবনের যে জায়গায় নথি […]
১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র চায় বৈষ্যম্যবিরোধী ছাত্ররা
আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এ দাবি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সচিবালয়ে, পুলিশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বলছি, […]
কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি’র কেন্দ্রীয় নেতা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলাধীন শিক্ষক ও কর্মচারী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে কলাপাড়ার বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. নূরে আলম মুরাদ, ধানখালী এইচ এন্ড […]
মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি:এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে র্যালীতে উপস্থিত ছিলেন […]
‘মার্চ ফর ইউনিটির’ : ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছে সারা দেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সকাল সাতটার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন উত্তরের বিভিন্ন […]
নিউইয়র্কে ভারতীয় নাগরিকের প্রকাশ্যে মলত্যাগ! বিশ্বব্যাপী নিন্দার ঝড়
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তি সবার সামনে মলত্যাগ করছে। আর সেই ব্যক্তি মোবাইলে কি-জানি দেখছে। আর অন্যরা যার যার মতো হাটতেছে। কেউবা আবার তার দিকে তাকিয়ে হাটতেছে। এ ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন সূত্রে জানা গেছে, যে ব্যক্তিটি প্রকাশ্যে মলত্যাগ করছে সে একজন […]
পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন– জাতির পক্ষ থেকে অনুভব করি যে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব এ ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের […]
ভাতা বৃদ্ধির শর্তে কাজে ফিরছেন ট্রেইনি চিকিৎসকেরা
দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করল সরকার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভাতা দুই ধাপে বাড়ানো হবে। প্রথমে ২০২৫ সালের জানুয়ারিতে ৫ হাজার টাকা এবং পরে আগামী জুলাইয়ে আরও ৫ হাজার টাকা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে। ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকেরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং আগামীকাল সকাল […]
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা!
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– শিকড়ী গ্রামের সম্রাট ঢালী (৩০) ও তার স্ত্রী ফতেমা বেগম (২২)। নিহত সম্রাটের মা নুরী বিবি জানান, ছেলের বউ ঢাকাতে একটি ফ্যাক্টরিতে কাজ করে। আজ সকালে […]










