Blog

অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অঞ্জনার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। রাজধানীর পিজি হাসপাতালে বিগত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা। জানা যায়, শনিবার […]

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। খবর সংবাদ সংস্থা এএনআই এর। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর […]

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তরা পাচ্ছেন ৭ লাখ কম্বল, মন্ত্রণালয়ের বরাদ্ধ ৩৪ কোটি

শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া শীতার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল বরাদ্দ দিয়েছে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল। শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আট বিভাগের ৬৪ জেলার […]

৩৫ বছর ধরে বিনামূল্যে কাফনের কাপড় বিতরণ করছেন পালোয়ান পরিবার

রাজধানীর যাত্রাবাড়ির পালোয়ান পরিবার প্রায় ৩৫ বছর ধরে বিনামূল্যে কাফনের কাপড় দিয়ে অসহায় পরিবারের মানুষদের সেবা করছেন। বিনামূল্যে যে কেউ নিতে পারেন তাদের কাছ থেকে। বাবা যে পথ তৈরি করেছেন, সে একই পথে হেঁটেছেন মেয়েও। অর্থকষ্টে শেষযাত্রার বিষয়েও যারা দুঃশ্চিন্তায় থাকেন, তাদের পাশে দাড়াতে পেরে কিছুটা হলেও খুশি পরিবারটি। ডেমরার মাতুয়াইলগামী সড়কের পাশেই বসবাস এই […]

আগামী ৬-৭ তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে : আবহাওয়া অফিস

ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠাণ্ডা রাজধানীতেও। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬-৭ তারিখ পর্যন্ত কুয়াশা থাকতে পারে। এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে। আজ ঢাকার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকেই রাজধানী ঢেকে যায় ঘন কুয়াশায়। সাথে কনকনে ঠাণ্ডা বাতাস। ঝিঝিরি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। সবচেয়ে বিপাকে ভবঘুরে আর খেটে খাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডা […]

আমরা গণতন্ত্রের কথা বলি, তবে গণতন্ত্র চর্চা করি না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি, তবে গণতন্ত্র চর্চা করি না। বাংলাদেশের এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একসময় কলেজটির এই বিভাগের শিক্ষক […]

আওয়ামী লীগের কপালে আগামী নির্বাচন নেই: জামায়াতের আমির

আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকার সময়ে তারা (আওয়ামী লীগ) কী তাণ্ডব চালিয়েছে, আমরা ভুলে যাইনি। তারাতো নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন? শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়া‌তের […]

বাড়ানো হয়েছে ছয় সংস্কার কমিশনের মেয়াদ

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনগুলো হলো জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ […]

সুইজারল্যান্ডে হিজাব পরলে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা

নতুন বছরের প্রথম দিন থেকে হিজাব নিয়ে নতুন আইন কার্যকর করেছে সুইজারল্যান্ড। পাবলিক প্লেসে হিজাব পরলেই গুনতে হবে ১ হাজার ১৪৪ ডলার জরিমানা, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৭ হাজার টাকার বেশি। এক ঘোষণায় দেশটির ফেডারেল কাউন্সিল এ বিষয়টি জানিয়েছে। তবে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব পরা নিষিদ্ধের এ আইন বিমান, কূটনৈতিক এবং […]

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়। পাশাপাশি বহিষ্কৃত আমিনুল ইসলাম আমিনের সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক […]