দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করল সরকার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভাতা দুই ধাপে বাড়ানো হবে। প্রথমে ২০২৫ সালের জানুয়ারিতে ৫ হাজার টাকা এবং পরে আগামী জুলাইয়ে আরও ৫ হাজার টাকা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে। ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকেরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং আগামীকাল সকাল […]
Author: পটুয়াখালী টাইমস
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা!
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– শিকড়ী গ্রামের সম্রাট ঢালী (৩০) ও তার স্ত্রী ফতেমা বেগম (২২)। নিহত সম্রাটের মা নুরী বিবি জানান, ছেলের বউ ঢাকাতে একটি ফ্যাক্টরিতে কাজ করে। আজ সকালে […]
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ প্রদান করেন তিনি। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় […]
শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবার নিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে : মোশাররফ হোসেন
রাসেল মোল্লা,কলাপাড়াঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর মিথ্যা সাজা দিয়েছিল। সেই সাজা খেটেও তিনি দেশে ছিলেন। দেশকে ভালোবাসেন বলেই তিনি দেশ থেকে পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা, তার নেতাকর্মীদের বিপদে ফেলে নিজে তার পরিবার নিয়ে ইন্ডিয়ায় […]
ইসমাইল হানিয়ার মৃত্যু সম্পর্কে ইসরাইলি টেলিভিশনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
গত জুলাইয়ের ৩১ তারিখে- ইরানের রাজধানী তেহরানে শহীদ করা হয় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে। এ বিষয়ে নতুন করে আরও তথ্য দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের টেলিভিশন ‘চ্যানেল-১২।’ একই সঙ্গে ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টিও স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ। টেলিভিশন চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়, ইরানের নতুন প্রেসিডেন্ট […]
গাজীপুরের বাসচাপায় প্রধান শিক্ষক নিহত
গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কে তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ফারুক (৫৬) কাপাসিয়ার পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার মৈশন গ্রামের সুলতান মোক্তারের ছেলে। নিহতের স্বজন জানান, স্কুল ছুটির পর মোটরসাইকেল যোগে ওই সড়ক হয়ে কাপাসিয়া বাজারের দিকে […]
প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আজ রোববার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস […]
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন সাময়িক বরখাস্ত
ঢাকা মহানগর (পুলিশ ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের তথ্য জানানো হয়।সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে কর্মরত। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার […]
বিএনপি নেতা রিজভীর বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া কিছু নয়: জামায়াত
‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানায়, রিজভী যে বক্তব্য দিয়েছেন তাতে জনগণ বিস্মিত। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভীর আত্ম-পর্যালোচনা করা উচিত। রোববার (২৯ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল […]
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টার এক বিবৃতি এই তথ্য জানিয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির রাজনীতিবিদরা। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেশটির ৩৯ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। […]










