ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় […]
Author: পটুয়াখালী টাইমস
আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না বিএনপি : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আনুপাতিক হারের নির্বাচনী পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় বিএনপি এই ব্যবস্থাকে সমর্থন করে না। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থাকে আমরা সমর্থন করব […]
মির্জাগঞ্জে ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ মাসের সাজা প্রাপ্ত এক আসমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাধবখালি ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ নান্নু হাওলাদার(৪৮)।সে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা চতুর্থ খন্ডের বাসিন্দা। মামলা সূত্রে জানা গেছে,পটুয়াখালী আদালতের ৮৫/২৩ একটি চেক ডিজঅনার মামলায় ২০২৪ সালের ২৮ আগস্ট আসামি নান্নু হাওলাদারকে […]
সৌদিতে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বড় বিজয়!
সৌদি আরবে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সৌদি আরবে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর পাঁচজন সদস্য অংশগ্রহণ […]
গাজীপুরে আওয়ামী লীগের হামলায় আহত কাশেম মারা গেছেন
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. […]
জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন স্বাধীনভাবে তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো মানবাধিকার […]
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। শুধু ম্যাচ জয়েই নয়, পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে ৪র্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। তার দুজনে মিলে গড়েছেন ২৬০ রানের পার্টনারশিপ। ভেঙে দিয়েছেন মোহাম্মদ ইউসুফ ও শোয়েব […]
সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল : শফিকুল আলমI’m
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল, প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে কি না, গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা তদন্ত করে […]
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করবে বৈষম্যবিরোধীরা
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আহত আবুল কাশেম মারা যাওয়ার পর কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকেই আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে। পাশাপাশি নিজেদের নির্ধারিত […]
কাফির পরিবারের পাশে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যরা আশ্বস্ত করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি […]










