কক্সবাজার বিমানবন্দরের পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। নিহত হয়েছেন একজন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ ও উচ্ছেদ দিয়ে আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে এ সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় কয়েকজন শহর থেকে ফেরার […]
Author: পটুয়াখালী টাইমস
জার্মানির নির্বাচনে জয়ী ফ্রেডরিক মারৎজের দল
জার্মানির ২১তম সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মারৎজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফলে দেখা যায় […]
দুমকীতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
পটুয়াখালীতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর মামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার দুমকী উপজেলার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইউসুফ খানের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে বিএনপি […]
গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন; আ’লীগের ঘুম হারাম করে দেব
আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব্) জাহাঙ্গীর আলম চৌধুরি। তিনি বলেছেন, যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দেব। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তিনি। […]
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২শ’ ভরি স্বর্ণ লুট
রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রামপুরা বনশ্রী এলাকার ডি-ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেনকে উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা মুজিবুর রহমান জানান, রাতে স্বর্ণ ব্যবসায়ী […]
অনুদান নয়, সুইডেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইডেনকে উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান দেয়ার পরিবর্তে বাংলাদেশের সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (SIDA)-এর মহাপরিচালক জ্যাকব গ্রানিটের সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, অনুদানের বদলে আমি সামাজিক ব্যবসায় বিনিয়োগ […]
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। তবে এদিন থাকবে না সরকারি ছুটি। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফ্রোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেয়া হয়। পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই দিবসে সরকারি ছুটি থাকবে না এবং এটিকে গ শ্রেণিভূক্ত […]
আন্দোলনে আহতদের ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেন। চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তিনি। […]
আসামে ৯০ বছর ধরে চলা জুমার নামাজের বিরতি বাতিল করলো বিজেপি সরকার
আসামের বিধানসভায় প্রায় ৯০ বছর ধরে চলা জুমার নামাজের জন্য নির্ধারিত দুই ঘণ্টার বিরতি বিজেপি সরকার বাতিল করেছে। বিধানসভার নিয়মাবলী কমিটি ২০২৪ সালের আগস্ট মাসে এই সিদ্ধান্ত নেয়, যা চলতি বাজেট অধিবেশনে কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্তে মুসলিম বিধায়করা ক্ষোভ প্রকাশ করেছেন। বিরোধীদলীয় নেতা ও মুসলিম বিধায়কেরা এটিকে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার দাপট ও মুসলিম বিদ্বেষী নীতির […]
চিকিৎসক অপসারণের দাবিতে উত্তাল কলাপাড়া
রাসেল মোল্লা,কলাপাড়াঃ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জেএইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১ কলাপাড়া হাসপাতাল গেট সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি, কলাপাড়া উপজেলা […]










