মির্জাগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারকে জরিমানা

মো.শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে  ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে  দুই কাউন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কলেজ রোড এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। এ সময়  বরগুনা থেকে ঢাকার যাত্রীদের […]

বিএনপি নেতা নাকি আওয়ামী দোসর? ফোরকান মাস্টারের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক

রাসেল মোল্লা, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ওরফে ফোরকান মাস্টারের বিরুদ্ধে আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে তার একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল […]

কলাপাড়ায় আ’লীগ ও জাতীয় পাটির নেতাদের নিয়ে স্কুল কমিটির সভাপতির মতবিনিময়, সমালোচনার ঝড়

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল এন্ড কলেজে সম্প্রতি এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ব্যাংক কর্মকর্তা মো. জাকির হোসেন। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁর সাথে জাতীয় পার্টির ডালবুগঞ্জ ইউনিয়ন কমিটির সেক্রেটারি আবুল হোসেন ফরাজী ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের […]

কলাপাড়ায় চিকিৎসক পার্থর অবহেলায় প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের অবহেলায় তামান্না বেগম (২৫) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে। মৃত তামান্না উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রওসন মাতব্বরের স্ত্রী। রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় তামান্নাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হলে প্রসবের ১৫ […]

কলাপাড়ায় ঘরের মেঝে রক্ত ছিটিয়ে রহস্যজনক নিখোঁজ প্রেমিকাসহ সেই গৃহবধূ উদ্ধার

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনক ভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তারকে (৩০) তার পরকীয়া প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪ দিন পর শনিবার দিবাগত রাত একটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। […]

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : এবিএম মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মদন মোহন সেবাশ্রম পরিদর্শন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রিশক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার তিনদিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শেষদিন রাত ৮ টার দিকে ওই মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে সংখ্যা লঘু বলতে কিছু নেই। আমার যেমন অধিকার আছে, আপনাদেরও তেমনি অধিকার আছে। […]

কলাপাড়া পৌর নির্বাচন; মেয়র পদে এ্যাড. খন্দকার নাসির মাঠে রয়েছে

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন কবে হবে এ মুহুর্তে বলা মুসকিল। তবে এর মধ্যে কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি আলহাজ্ব এ্যাড. খন্দকার নাসির উদ্দিন কলাপাড়া পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে মাঠে হয়েছেন। তিনি স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে নিজেকে ‘ক্লিন ইমেজের ও গরীবের আইনজীবী হিসেবে সকলের কাছে পরিচিতি পেরেছেন। এ ছাড়া গত কয়েকদিন […]

কুয়াকাটা সৈকত দখল করে নির্মান হচ্ছে ঝুকিপূর্ণ মার্কেট; পাশেই থাকে হাজারো পর্যটকের অবস্হান

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত দখল করে চলছে অবৈধভাবে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের কাজ। শুধু দখল নয় টিন আর কাঠের মাচার উপরে ইট সিমেন্টের ডালাই দিয়ে করা হচ্ছে দ্বিতীয় তলায় আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট যা পর্যটকদের জন্য ঝুকিপূর্ন। একসময়ে টাইলস্ মার্কেট নামে পরিচিত মার্কেটটিতে নিচতলায় প্রায় ৪০-৫০টি দোকান থাকায় সারাবছরে পর্যটকদের অবস্থান […]

সরকার প্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয় : আলতাফ হোসেন চৌধুরী

শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের পদত্যাগের ইতিহাস আছে। কিন্তু সরকার প্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয়। শেখ হাসিনাই তার প্রমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকালে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যেগে নিউমার্কেট বাজার এলাকায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান […]

আ’লীগ সরকার জমি অধিগ্রহণে বাস্তুভিটা হারানো পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেয়নি- এবিএম মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শের ই বাংলা নৌঘাঁটি ও পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন কাজে জমি অধিগ্রহণে বাস্তুভিটা হারানো পরিবারের সদস্যদের জন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। এখানে একটি অর্থনৈতিক জোন হতে পারতো, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি […]