কলাপাড়ায় বিকট শব্দে ভেঙে পড়ল আয়রন ব্রিজ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর-আজিমপুর গ্রামের লক্ষ্মীর খালের উপর নির্মিত আয়রন ব্রিজটি ধসে খালে পড়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষসহ কুয়াকাটায় আসা পর্যটকরা। মঙ্গলবার (২০ মে) ভোর রাতে বিকট শব্দে এ ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। স্থানীয় সূত্রে […]

কালের কণ্ঠের সাংবাদিককে জেলে ভরার হুমকি বাউফল উপজেলার ইউএনওর

পটুয়াখালী প্রতিনিধিঃ কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলকে জেলে ভরে শাস্তির হুমকি দিয়েছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। আজ সোমবার বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে বসে তিনি এ হুমকি দেন। এ সময় ইউএনও বলেন, ‘আমি কারো ফোন ধরায় বাধ্য নই। আমাকে চিঠি দিতে হবে।আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে […]

কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে বিভিন্ন প্রজাতির ৬ মন সামুদ্রিক মাছ জব্দ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির ৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গাড়ি চালকে ২হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার রাত ৮টার দিকে বালিয়াতলীর বাবলাতলা বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এসব মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো কলাপাড়া হেলিপ্যাড […]

মির্জাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ও কাকড়াবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে  গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোর্স সমন্বয়ক ও রিসোর্স পার্সন  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। প্রশিক্ষণে  […]

সাংবাদিক রাসেল মোল্লার মায়ের মৃত্যুতে কলাপাড়ায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ধ্রুববাণী ও পটুয়াখালী টাইমসের প্রতিনিধি সাংবাদিক রাসেল মোল্লার মা মোসা. রেনু কাশেম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গল-সুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি […]

পল্লী বিদ্যুতের অপরিকল্পিত খুটি নান্দনিক কুয়াকাটার গলার কাটা

কলাপাড়া প্রতিনিধি: ১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা কুয়াকাটা পর্যটন কেন্দ্রটি ২০১০ সালে সরকার পৌরসভায় ঘোষণা করে।নান্দনিক পৌরসভা ও পর্যটন নগরী হিসেবে গঠন করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে প্রসস্ত রাস্তা ঘাট, বাস স্টান্ড, আবাসিক ও খাবার হোটেল সহ প্রশাসনিক নিরাপত্তা। পর্যটন নগরকে নান্দনিক করার লক্ষ্যে সরকারের সমস্ত দপ্তর নিরালস ভাবে কাজ করলেও পল্লী বিদ্যুৎ সমিতির […]

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে রাত সাড়ে […]

কলাপাড়ায় ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ; এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার লঞ্চঘাটে একটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। সোমবার (১২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এ অভিযান চালায়। কোস্টগার্ড সূত্র জানায়, সমুদ্রে ৫৮ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা চলমান থাকলেও একটি চক্র সমুদ্র থেকে এ মাছ শিকার করে। শিকার করা মাছ রাঙ্গাবালি থেকে […]

কলাপাড়ায় কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাওভাঙ্গ সালেহিয়া ফাজিল মাদ্রাসা এন্ড টেকনিক্যাল বি এম টি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। সোমবার (১২ মে) সকাল ১১ টার দিকে কলেজ গেট থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি পাখিমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিলে নাওভাঙ্গা  কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সকল সদস্যসহ […]

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মাঠে কলাপাড়া উপজেলা প্রশাসন

কলাপাড়া প্রতিনিধিঃ অবশেষে পটুয়াখালীর কলাপাড়ার পৌরসভার চিঙ্গুরিয়া এলাকায় খাল দখল করে তোলা স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। খাল দখল করে পানির প্রবাহ আটকে তোলা অন্তত ৭টি স্থাপনা আজ অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে […]