কলাপাড়ায় প্রধানমন্ত্রীর হাতের ওপর ঈগল বসিয়ে প্রচারণা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থী

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাতের ওপরে এডিট করে ঈগল বসিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন একটি চিত্র পোস্ট করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলীয় প্রতীক […]

ভোটের মাঠে অতিরিক্ত ১৯০৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি

স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে দায়িত্ব পালনে অতিরিক্ত ১ হাজার ৯০৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জনবল চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে ইসি। ইসির উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোটগ্রহণের দু’দিন আগে থেকে ভোটগ্রহণের […]

‘ডু অর ডাই’ মনোভাব নিয়েই টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টারঃ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও ২ দিন বাড়িয়েছে বিএনপি। সে অনুযায়ী শুক্র ও শনিবারও এ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে সারা দেশে এক কোটির বেশি লিফলেট বিতরণ করেছে বলে জানিয়েছে দলটির দপ্তর। এই কর্মসূচিতে সাড়া পাওয়ায় ফের একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। […]

বিএনপি নেতা আলতাফ চৌধুরী ও মেজর হাফিজের ২১ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ  বিএনপি সরকারের সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় আলতাফ-হাফিজসহ ১৯ জনকে এ দণ্ড দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। হাফিজ উদ্দিন বিএনপি সরকারের পানিসম্পদ মন্ত্রী, আর আলতাফ চৌধুরী  ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। […]

শান্তর নেতৃত্বে বাংলাদেশের নতুন ইতিহাস

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তি থেকে শুরু করে খেলোয়াড়-কোচ সবাই একটা কথা বলে থাকেন- ‘ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী।’ এ নিয়ে সমর্থকদেরও মনেও সন্দেহ নেই। টেস্ট ও টি-টোয়েন্টিতে যাইহোক, ৫০ ওভারের ক্রিকেটে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ। সেই ফরম্যাটেরই বিশ্বকাপে কী অবস্থা হলো বাংলাদেশের! ভারতের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই, ওয়ানডে সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স- […]

ঘরোয়া পদ্ধতিতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের উপায়

 কোলেস্টেরলকে বলা হয় নীরব ঘাতক। অথচ এই চর্বিযুক্ত পদার্থ দেহে নতুন কোষ গঠনে সাহায্য করে। সমস্যা হলো, দেহে যখন কোলেস্টেরল সহনীয় মাত্রা পার করে ফেলে। কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য অনেকে অনেক পন্থার আশ্রয় নেন। তবে ঘরোয়া কিছু পন্থাতেই এই সংকট নিরসন সম্ভব। চলুন জেনে নেই সমাধানগুল এক কাপ গ্রিন টি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য দুর্দান্ত। পুষ্টিবিদ […]

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি

প্রবাস ডেস্কঃ মালয়েশিয়ায় মোহাম্মদ সবুজ (২৮) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার জহুর প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘুমে ব্যাঘাত ঘটানোয় মোহাম্মদ সবুজ নামে এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি। খবর মাই মেট্রো। রাজ্যের ক্লুয়াং পুলিশপ্রধান বাহরিন নোহ বলেন, নিহত মোহাম্মদ সবুজ একটি সুপার মার্কেটে […]

মোবাইল হ্যাকিংয়ের কবলে পড়লে করনীয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ যুগের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোন এখন নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও অর্থনীতিসহ দৈনন্দিন কার্যাবলিতে প্রতিটি ক্ষেত্রে মোবাইল ফোন আবশ্যিক হয়ে পড়েছে। তবে একদিকে এ প্রযুক্তি মানুষের জীবন-যাপনের প্রতিটি ক্ষেত্রকে সহজ করেছে, অন্যদিকে ফোন হ্যাকিংয়ের কবলে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। কারণ হচ্ছে— ফোন হ্যাকড হলে, ফোনে থাকা সব তথ্য […]

প্রকট ডলার সংকট,এলসি কমেছে ৪৪ শতাংশ

স্টাফ রিপোর্টারঃ  প্রকট ডলার সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের আমদানিতে। ডলারের অভাবে ভোগ্যপণ্যের আমদানিকারকরা চহিদা অনুযায়ী এলসি খুলতে পারছেন না। এতে এসব পণ্যের আমদানি যেমন কমেছে, তেমনই কমেছে এলসি খোলা। গত অর্থবছরের জুলাই-নভেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে নিত্যপণ্যের এলসি খোলা কমেছে ৪৪ শতাংশ। একই সঙ্গে আমদানি কমেছে ২৬ দশমিক ২৭ শতাংশ। এর মধ্যে রোজানির্ভর […]

৪৩ তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্কঃ  ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যেসব প্রার্থী ৯ম […]