অবশেষে মুক্তি পেলেন মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা কাইয়ুম

অবশেষে মুক্তি পেলেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কর্তৃক আটক বিএনপি নেতা এমএ কাইয়ুম। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এম এ কাইয়ুম (৬১) পুত্রজায়ার অভিবাসন আটক কেন্দ্র থেকে মুক্তি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, তার স্ত্রী শাহামিন আরা বেগম, মেয়ে অর্ণিতা তাসনিম আনকাউর এবং আইনজীবী এডমন্ড বন। কাইয়ুমের মুক্তিতে মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার। এর আগে, কুয়ালালামপুর হাইকোর্ট […]

বাংলাদেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের তুলনায় কম নয়-স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের চিকিৎসকদের বিশ্বের অন্যান্য উন্নত দেশের মত সুযোগ দেওয়া গেলে এই চিকিৎসকরাই তাদের যোগ্যতা বিশ্বের কাছে তুলে ধরতে পারবেন-এমনটাই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড.সামন্ত লাল সেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের নাগরিক কারমা দেমা বাংলাদেশে ক্যান্সারের সফল চিকিৎসা নেয়ার […]

ভারতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ, নিহত ৫

ভারতে একটি মসজিদ এবং একটি ধর্মীয় বিদ্যালয় ভেঙে ফেলার প্রতিবাদের সময় অন্তত পাঁচজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। উত্তরাখণ্ডের উত্তরাঞ্চলীয় রাজ্যের হালদওয়ানি শহরের পৌর কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভবনগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর বলেছে যে এগুলো বিনা অনুমতিতে নির্মিত হয়েছে। খবর- আল জাজিরাপুলিশ বলেছে, মুসলমানরা বিক্ষোভে যানবাহনে অগ্নিসংযোগ করে এবং তাদের দিকে পাথর […]

কলাপাড়ায় মন্ত্রীকাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলায় বিজয়ী রিপোর্টার্স ক্লাব

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মন্ত্রীকাপ ১ম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বিজয়ী দল রিপোর্টার্স ক্লাবের হাতে ট্রফি সহ ৭ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দল টুটুল-মেহেদি জুটির হাতে ট্রফিসহ ৫ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন। রয়েল ব্যাচ ২০০০ […]

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মুন্সিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নে নিরব (১৭) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের কামাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন তরুণ। নিরব মধ্য কামারগাঁও এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। […]

২৪১ আসনের ফলাফল প্রকাশিত: ৯৬ আসনে জয়ী ইমরান সমর্থিত প্রার্থীরা

ভোটের ফলাফল ঘিরে নানা নাটকীয়তার পর পাকিস্তানের নির্বাচনে বড় চমক দেখাচ্ছে কারাবন্দি ইমরান খানের দল তেহরিক-ই- ইনসাফ- পিটিআই। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া আসনগুলোর বেসরকারি ফলাফলে ইতোমধ্যে ধরাছোঁয়ার বাইরে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের। পাকিস্তানে ভোটগ্রহণ শেষে দুই রাত পার হলে এখনও সব আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব […]

সর্বজনীন পেনশনে বেসরকারি ব্যাংকের কর্মীদের অংশগ্রহণে নির্দেশ

দেশে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিমে সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে গত বছরের ৩১ জানুয়ারি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন করে সরকার। যা চালু হয় ১৭ আগস্ট। পাঁচ মাস অতিবাহিত […]

ধর্ষণের ভিডিও ধারণ অতঃপর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৪

রাজশাহীর চন্দ্রিমায় এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনার মূল হোতা আলমগীরকে গ্রেফতার করেছে র‍্যাব। একইসঙ্গে এ অপরাধের সাথে জড়িত আরও ৩ নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় র‍্যাব-৫ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৫’র অধিনায়ক লে: কর্নেল মুনীম ফেরদৌস। তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারি শহরের কোর্ট স্টেশন […]

স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত, এমন অভিযোগ উঠেছে। এমনকি রাষ্ট্রের অতি গোপনীয় নথি ঠিকমতো সামাল দিতে না পারার মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। খবর রয়টার্সের। তার বিরুদ্ধে আনা অভিযোগ একেবারে নিছক কথা, তা-ও নয়। এর আগে, গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে মিসর ও মেক্সিকোর প্রেসিডেন্টের মধ্যে গুলিয়ে ফেলেন জো বাইডেন। কেবল একবারই […]

৩ মাস পর কারামুক্ত বিএনপি নেতা আমিনুল

তিন মাস ৬ দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। তার বড় ভাই মঈনুল হক এ তথ্য জানিয়ে বলেন, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে। গত […]