গ্যাসের দাম বাড়ানোয় যে ব্যাখ্যা দিলো মন্ত্রণালয়

বিদ্যুৎ উৎপাদনে এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের ট্যারিফ পুনর্নির্ধারণ বা সমন্বয়ের ব্যাখ্যা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। ফেসবুক পোস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা […]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি আবু আহমেদ জমাদার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। ট্রাইব্যুনালের আগের চেয়ারম্যান শাহিনুর ইসলাম ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনা অপারগতা প্রকাশ করেন। এতে শাহিনুর ইসলামকে হাইকোর্টে ফেরত আনা […]

কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাসেল মোল্লা কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পৌর শহরের পুরাতন হাসপাতাল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন তাহিরা ফাইটার দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৭০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির। […]

ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন সেনা

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর এক সক্রিয় সদস্য নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। গতকাল (রোববার) বিকেলে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। বিমানবাহিনীর ওই সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির। এএফপি জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ওই ব্যক্তি নিজের শরীরে আগুন দিয়েছেন। মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র এএফপিকে বলেছেন, […]

করোনায় আক্রান্ত ডিবির হারুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার(২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির কর্মকর্তারা। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে দশটায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব […]

চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম। লক্ষ্য তাড়ায় শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারালেও কাইল মায়ার্সের ঝড়ো ফিফটির সঙ্গে অধিনায়ক তামিম ইকবালের অপরাজিত অর্ধশতকে ৩১ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণের […]

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেফতার

যৌন নির্যাতনের অভিযোগ ওঠা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। […]

মারা গেছেন জনপ্রিয় গজল শিল্পী পঙ্কজ উদাস

খসে পড়লো সঙ্গীত জগতের আরেক তারা। মারা গেলেন জনপ্রিয় গজল শিল্পী পঙ্কজ উদাস। ৭২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনি। ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। শিল্পীর কন্যা নায়াব উদাসও তার ইনস্টাগ্রাম পেজে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখভরাক্রান্ত হৃদয় […]

সুন্দরবনে হারিয়েছিল ৩১ কিশোর: ৩ ঘণ্টা পর উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল ঘুরতে গিয়ে গভীর বনে পথ হারিয়ে ফেলে ৩১ কিশোরের পর্যটক দল। কোনো উপায়ই যখন মিলছিল না, তখন তারা জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন দেয়। প্রায় ৩ ঘণ্টা পর তাদের উদ্ধার করে বন বিভাগ ও মোংলা থানা-পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের গহীন বন থেকে তাদের উদ্ধার […]

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেন

ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ বাহিনী। হুতি গোষ্ঠীর দাবি, রাজধানী সানা ছাড়াও হাজ্জাহ ও তাইজ শহরে কমপক্ষে ২৩ দফা বিমান হামলা হয় রাতভর। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকেই, হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে লাগাতার হামলা চালিয়ে […]