সরকার পতনের একদফা আন্দোলনে বিএনপির নিহত নেতাকর্মীদের প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পৃথিবীর কোন স্বৈরাচার কখনো এককভাবে কোনোদিন প্রতিষ্ঠিত হয়ে ক্ষমতায় থাকতে পারে নাই। জনরোষে তারা যেতে বাধ্য হয়েছে। এরাও (আওয়ামী লীগ সরকার) একদিন যাবে। জবাবদিহিতা করতে হবে। আর ৪০ বছর পরে যদি কোন নেতার বিচার হতে পারে, এসমস্ত হত্যাকাণ্ডেরও বিচার করা […]
Author: পটুয়াখালী টাইমস
২ হাজার কোটি টাকা পাচারের মামলায় কারাগারে ঢাকা টাইমসের সম্পাদক
২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান ওরফে দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আস-সামস জগলুল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার মামলাটির চার্জশিট গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। এদিন আদালতে আত্মসমর্পণ […]
স্ত্রীকে ঘুরতে নিয়ে ছুরিকাঘাতে খুন করল স্বামীI
রাজধানীর দিয়াবাড়ীতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেছে স্ত্রীর। নিহত নারীর নাম লতিফা আক্তার। এ ঘটনায় স্বামী রবিউল ইসলাম এখনও পলাতক। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে বেড়াতে নিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে রবিউল। পরে আহত ঐ নারীকে আশপাশের লোকজনের সহযোগিতায় মেট্রোরেলের ১ ও ২ নম্বর ব্রিজের ঢাল থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য […]
সংসদে পাস দ্রুত বিচার আইন
আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন বিল ২০২৪ সংসদে কন্ঠভোটে পাশ হয়েছে। এর ফলে স্থায়ী হলো দ্রুত বিচার আইন। মঙ্গলবার (৫ মার্চ) সংসদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র সদস্যদের ভোটে সংশোধনীসহ আইনটি পাস হয়। তবে, এর বিরোধিতা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। এর আগে, গত ২৯ জানুয়ারি আইনটির মেয়াদ না বাড়িয়ে তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় […]
শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হারলো বাংলাদেশ
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও সাদেরা সামারাবিক্রমার জোড়া অর্ধশতকের পর শেষ দিকে চারিথ আসালঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ অর্ধশতকের পর তরুণ সেনসেশান জাকের আলী অনিকের […]
ডিসিদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে-রেলমন্ত্রী
রেলের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ, রেল ক্রসিংগুলো সঠিকভাবে পরিচালনায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ সহযোগিতা চান। পরিবেশ ও জনবান্ধব রেল জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, রেলে যাত্রীসেবার মান বাড়ানো হবে। ট্রেনের সংখ্যাও […]
শিক্ষকের গুলিতে ছাত্র আহত
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে রায়হান শরীফ নামে এক শিক্ষকের গুলিতে আহত হয়েছেন এক ছাত্র। এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ওই মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি […]
মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
জনপ্রিয় ইসলামিক বক্তা ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) বদরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে, লুৎফুর রহমানের জানাযায় লাখো মানুষের ঢল দেখা গেছে। সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। […]
ইসলামী খেলাফত বিলুপ্তির ১০০ বছর
আজ ৩ মার্চ। আজ থেকে ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালের এইদিনে আনুষ্ঠানিকভাবে বিশ্ব থেকে ইসলামী খেলাফত বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯২৪ সালে আনুষ্ঠানিকভাবে খেলাফত বিলুপ্ত করা হলেও এর পিছনে ষড়যন্ত্র শুরু হয়েছিলো আরো অনেক আগে থেকে। ১৮৭৬ সালে অভ্যন্তরীণ সমস্যায় বিধ্বস্ত ও আন্তর্জাতিক ঋণে জর্জরিত উসমানী খেলাফতের সুলতান ও মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন বা […]
ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ
পাকিস্তানে দ্বিতীয় দফার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। আজ (রোববার) জাতীয় সংসদের নিম্নকক্ষের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটাভুটি হয় এবং ২০১ ভোট পেয়ে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার বিরুদ্ধে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন […]










