কলাপাড়া ইউএনও’র বদলীতে কান্নার রোল

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের বদলী জনিত বিদায়ে বিষন্নতা ছড়িয়ে পড়েছে উপকূলের সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে। ইউএনও’র বদলীর তথ্য জানাজানির পর নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সহ সকল শ্রেনী পেশার মানুষ মাত্র ১ বছরে তার আকস্মিক এ বদলী স্থগিত করার দাবী জানান। আকস্মিক এ বদলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে […]

গৌরনদীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে গৌরনদী উপজেলার মাহিলারায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি মাহিলারায় […]

ইসরাইলে অস্ত্র রফতানি স্থগিত করল কানাডা

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার (১৯ মার্চ) এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বুধবার (২০ মার্চ) একটি সরকারি সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। রেডিও কানাডার মতে, কানাডার অস্ত্র রপ্তানির শীর্ষ দেশ ছিল ইসরাইল। দেশটি ২০২২ সালে ইসরাইলে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সামগ্রী […]

মুক্তির মেয়াদ বাড়ছে, কিন্তু বিদেশ যাওয়া হচ্ছে না খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হচ্ছে। আজ (বুধবার) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আগের দুটি শর্তেই দণ্ডের মেয়াদ ৬ মাস বাড়ানোর আবেদনে ইতিবাচক মত […]

পচা খেজুর বিক্রির দায়ে ২০ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর রাখার দায়ে পুরান ঢাকার জান্নাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জে সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জান্নাত ট্রেডার্সকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এই অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন […]

রাজবাড়ীতে কীটনাশক খাইয়ে সৎ ছেলেকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

রাজবাড়ীতে কীটনাশক খাইয়ে সৎ ছেলে রিপনকে (৪) হত্যার দায়ে মা আকলিমা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেয়া হয়। বুধবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকলিমা […]

উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের জামানত লাখ টাকা, ভাইস চেয়ারের ৭৫ হাজার

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার টাকা থেকে এক ধাক্কায় ১ লাখ টাকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বেড়েছে ভাইস চেয়ারম্যান পদেও। এ পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া […]

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধানকে গাজায় প্রবেশ করতে দেয়নি ইসরায়েল

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সোমবার বলেছেন, ইসরায়েল তাকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় প্রবেশে বাধা দিয়েছে। ইসরায়েল প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ রাফাতে যাওয়ার ইচ্ছা ছিল, আমার প্রবেশের কথা জানানো হয়েছিল কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।’ লাজারিনি গত […]

রোজাদার ছাত্রদের উপর ছাত্রলীগের হামলা ভিন্ন ম্যাসেজ দিচ্ছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের আবশ্যক পালনীয় বিধান হিজাব পরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর মহিলাদের নামাজ পড়া নিয়ে বিরূপ ধারণা পোষণ মুসলিম হিসেবে আমাদেরকে ভাবিয়ে তুলেছিল। এবার ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা করে, কুরআনের ক্লাসের কারণে শোকজ করে এবং ইফতার মাহফিলে অংশগ্রহণকারী রোজাদার ছাত্রদের উপর ছাত্রলীগের হামলা ও রক্তাক্তকরণ […]

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় ২৩ রোহিঙ্গা মুসলিম নিহত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ২৩ জন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৩ জন। সোমবার জান্তার যুদ্ধবিমান থেকে মিনবিয়ায় চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। মিনবিয়ার বাসিন্দারা বলেছেন, সোমবার ভোরের দিকে মিনবিয়ার থারদার গ্রামে জান্তা বাহিনীর একটি যুদ্ধবিমান থেকে দুটি […]