কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংতার ঘটনায় এ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে ২৭৪টি। এসব মামলায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী। বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। […]
Author: পটুয়াখালী টাইমস
নিষিদ্ধ করা হলো জামায়াত-শিবিরের রাজনীতি
নিষিদ্ধ করা হলো জামায়াতের রাজনীতি। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এর ১ ধারা অনুযায়ী জামায়াত, শিবির ও এর অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলার রায়ে জামায়াত ও এর […]
ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়্ককে ছেড়ে দেয়া হলো
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান। এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। একাধিক গাড়িতে করে পরিবারের সদস্যসহ ডিবি অফিস থেকে রওনা দেন তারা। ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ […]
নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করবে তারা। বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাদ রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম-খুন, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের […]
কোটা বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় কলেজছাত্র কারাগারে
পুলিশের কাজে বাধা দেয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর জেলা পুলিশ পরিচালিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই শিক্ষার্থীর বয়স ১৬ বছর ১০ মাস। পুলিশ জানিয়েছে, গত ১৮ ও ১৯ জুলাই সংঘাত-সংঘর্ষ পরিস্থিতিতে যাছাইবাছাই করার সুযোগ না থাকায় এমন ঘটনা […]
গণআন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ পতন ঠেকাতে পারবে না
নিজেদের রক্ষা করতে প্রকৃত হত্যাকারীদের না ধরে বিরোধীদলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে সরকার— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকারের নির্দেশেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যা চালিয়েছে। গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের বর্বর হামলা ও গণহত্যা চালিয়ে […]
ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ফলে দীর্ঘায়িত হবে গাজা যুদ্ধ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর, স্বভাবতই উত্তাল মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার পাশাপাশি ইয়েমেন-লেবাননেও চলছে উত্তেজনা। এ অবস্থায় হানিয়া হত্যাকাণ্ডে পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে তাই চলছে নানামুখি বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার প্রভাব পড়বে নানামুখি। সবচেয়ে বড় বিষয়, হানিয়ার মৃত্যুর ফলে ইরান-ইসরায়েল বিবাদ আরও তীব্র হবে। এতে করে […]
ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হলেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া
ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি জানায়, তেহরানের যেই ভবনে হানিয়া অবস্থান করছিলেন; সেটি লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। […]
ফেসবুক প্রোফাইলের লাল রঙ যেন ফুটবল মাঠের ‘রেড কার্ড’
নীলে ছায়া আসমান, লালে লাল দুনিয়া। ফেসবুক যেন ফাগুনের কৃষ্ণচূড়া। যেদিকে তাকাই, কৃষ্ণচূড়ার রক্তিম রঙ। গোলাকার অথবা বর্গাকার, লাল রঙ হয়ে উঠেছে যেন নবীন প্রভাতের নবারুণ। সোশ্যাল মিডিয়া ফেসবুক আজ সয়লাব লাল বর্ণে। প্রোফাইল পিকচার অথবা কাভার ফটোতে লাল রঙ। স্টোরি কিংবা ফটোকার্ডে লাল রঙ। কেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেসবুকে এই রঙ বেছে নিয়েছে? কোটা […]
বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে জামায়াতের সমর্থন
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাতীয় ঐক্যের ডাকে সম্পৃক্ত হওয়ার সম্মতি জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়ে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা ও মাকে […]









