বৈষম্যবিরোধী আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তদন্তে তথ্যানুসন্ধান দল পাঠাবে জাতিসংঘ

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন তদন্তে তথ্যানুসন্ধান দল পাঠাবে জাতিসংঘ। আগামী সপ্তাহে এই দল নিযুক্ত করবে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (৩০ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মুখপাত্র রাভিনা সামদাসানি প্রচারিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে এ বিষয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ […]

রাজধানীতে মধ্যরাতে অনুষ্ঠিত হলো নারীদের শেকল ভাঙার পদযাত্রা

নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর হবে। সমাজ হবে সমতার। নারীর প্রতি নিপীড়ন করে কেউ পার পেয়ে যাবে না। এমন একটি সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের শেকল ভাঙার পদযাত্রা। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা […]

আসামের বিধানসভায় বাতিল করা হলো জুমা’র নামাজের বিরতি

ভারতের আসাম রাজ্যের বিধানসভায় জুমা’র নামাজের বিরতি বাতিল করা হয়েছে। মুসলিম বিধায়করা যেন নামাজ আদায় করতে পারেন, সেজন্য শুক্রবারে নামাজের জন্য দুই ঘণ্টা বিধানসভার কার্যক্রম স্থগিত রাখা হতো। শুক্রবার (৩০ আগস্ট) রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয় শুক্রবারের অধিবেশনও অন্যদিনের মতো হবে। খবর, টাইমস অব ইন্ডিয়া’র। ঐতিহাসিক এই সিদ্ধান্ত পরিবর্তনের পর রাজ্যের […]

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার- তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সামনের নির্বাচন কেয়ামতের পুলসিরাতের মতো পার হতে হবে। শুক্রবার (৩০ আগস্ট) তৃণমুলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময় এর দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। […]

গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে: পরিবেশ উপদেষ্টা

আয়নাঘরের মতো কোনো নির্যাতনের ঘর যাতে তৈরি না হয় সেটি নিশ্চিত করতে হবে। গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে— এমন মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শাহবাগে বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের এক্সিবিশনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যারা গুমের […]

‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

উত্তরার একটি বাসায় এলাকাবাসী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদকে দেখতে পেয়েছে, এমন সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১০টায় উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে এ অভিযান চালানো হয়। এলাকাবাসী জানায়, ‘ডিবি হারুন’ এই ভবনে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর […]

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিদেশি কোনো পক্ষের সম্পৃক্ততা পায়নি এফবিআই

পেনসিলভানিয়ার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় একজনই জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা– এফবিআই। একইসঙ্গে এ হামলায় বিদেশি কোনো পক্ষের সম্পৃক্ততার ইঙ্গিতও পায়নি সংস্থাটি। গতকাল বুধবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন এ গোয়েন্দা সংস্থাটি। ইতোমধ্যে ২০ বছর বয়সী হামলাকারী থমাস ক্রুকসের ব্যবহৃত ব্যাকপ্যাক, অস্ত্র ও গাড়িতে পাওয়া বিস্ফোরক ডিভাইসের […]

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সাহসী সাংবাদিকতার জন্য শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। বুধবার (২৮ আগস্ট) এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল-দাহদৌহ। এই চার সাংবাদিক তাদের প্রকাশিত […]

চট্টগ্রামে প্রকাশ্যে দু’জনকে গুলি করে হত্যা

চট্টগ্রামে দুষ্কৃতকারীর গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াইশ বুড়িশ্চর সিটি করপোরেশন কলেজ এলাকায় নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দারা। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, শহর […]

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইস সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলির সাথে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, পাচারের অর্থ ফেরত আনা খুবই জরুরি। এ সময় সুইস রাষ্ট্রদূতের এর উপায় […]