অবশেষে খুলে ফেলা হলো পটুয়াখালীর ভাইরাল সাইনবোর্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধার বাসভবন’ লেখা একটি সাইনবোর্ড টানানো বাড়ির খোঁজ মিলেছে পটুয়াখালীতে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইনবোর্ডটির একটি ছবি ভাইরাল হয়েছে ইতোমধ্যে। অবশেষে সমালোচনার মুখে খুলেও ফেলা হয়েছে ‌‘বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন’ লেখা সাইনবোর্ডটি। রোববার (২৯ সেপ্টেম্বর) খুলে ফেলা হয়েছে ওই সাইনবোর্ড। এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে […]

শাক সবজিতে মিলছে ক্ষতিকর রাসায়নিক, বাড়ছে ক্যান্সারের ঝুঁকি

লাল শাক, শিম, ঢেঁড়স, পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকর ভারী ধাতু। ফলে এসব সবজি বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে ৯টি সবজিতে হেভিমেটাল বা ভারী ধাতুর উপস্থিতি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। ফলাফল উপস্থাপনে বলা হয়, সম্প্রতি সবজিতে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ […]

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে হিজবুল্লাহ। এর আগে, শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। হামলার পরেই নাসারাল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরে […]

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয়ার লড়াইয়ে নির্ধারিত সময় ম্যাচ ড্র হয়। এরপর টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সাথে যোগ করা অতিরিক্ত সময় শেষ হবার ৩ […]

ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন চরমোনাইর পীর

নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রতিনিধি সম্মেলনে তিনি এ ডাক দেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত দিনগুলোতে অনেকে ইসলামী দলগুলোর মাথায় লবণ রেখে বড়ই খেয়ে গেছেন। এখন থেকে সেই […]

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর […]

মির্জাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

মো.শামসুল হক,মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মহিষকাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ও বিপুল চন্দ্র শীলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার মহিষঘাটা বাজারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, শনিবার বিকালে […]

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরিফুলের বাড়িতে স্বাস্থ্য কর্মকর্তা

মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহত আরিফুলের শারীরিক খোঁজখবর নিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। গতকাল শনিবার দুপুর বারোটায়  আরিফুলের  গ্রামের বাড়ি  নতুন শ্রীনগরে গিয়ে কর্মকর্তা তেন মং।এ খোঁজখবর নেন। এ সময় আরিফুল তাঁর পায়ের বিভিন্ন সমস্যা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন। স্বাস্থ্য কর্মকর্তা সময় নিয়ে মনোযোগ সহকারে তাঁর সমস্যাগুলো শোনেন। এরপর তিনি ঢাকায় অর্থোপেডিক হাসপাতালের  চিকিৎসার  […]

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘হেলেন’র আঘাতে নিহত ৪৬

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন ‘হেলেন’। এতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য ফ্লোরিডা ও জর্জিয়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন অন্তত ৪৬ জন। ৪০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানে। রয়টার্সের প্রতিবেদনে […]

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭জন বালিয়াকান্দি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর থেকে বালিয়াকান্দিতে থমথম অবস্থা বিরাজ করছে। শুক্রবার (২৭ সে‌প্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতা‌লে চি‌কিৎসা নেয়া ব্যক্তিরা হ‌লেন, বালিয়াকান্দি উপজেলা […]