পিলখানা হত্যাকাণ্ড : হাসিনা-তাপস-পরশ-নানকদের বিরুদ্ধে মামলা হচ্ছে ট্রাইব্যুনালে

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলবদের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোড়ালো হয়। তারই ধারাবাহিকতায় পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা। তাদের […]

ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার প্রতিবাদে ঢাকায় হেফাজতের বিক্ষোভ আজ

হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতের ঢাকা মহানগর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব […]

সমন্বয়কদের ওপর হামলা সরকার হালকাভাবে দেখছে না : পরিবেশ উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, […]

আন্তর্জাতিক আদালতকে শাস্তি দিতে আমেরিকার সহযোগিতা চায় ইসরাইল

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কে শাস্তি দিতে ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অবৈধ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির অপরাধে ওয়াশিংটন আন্তর্জাতিক অপরাধ আদালতকে শাস্তি দিবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, গাজ্জা সংঘাতে […]

চিন্ময়সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের (ইসকন) সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়াও, এই ১৭ ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও (আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) স্থগিত করতে […]

বাউফলে দুই বাসায় ডাকাতির অভিযোগ

পটুয়াখালীর বাউফলে ভোররাতে ভবনের জানালার গ্রিল কেটে দুইটি বসতঘরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাত ২টার পর উপজেলার মদনপুরা ইউনিয়নের সরদার বাড়ি সংলগ্ন তাছলিমা মঞ্জিল ও মাঝপাড়া খান বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দুই পরিবার জানায়, ভোররাতে জানালার গ্রিল কেটে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। […]

হাইকোর্টে বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনা এবং দেশের জেলা আদালতে সাম্প্রতিক সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানান। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত এবং আদালতের ভাবমূর্তি বজায় রাখতে দেশের প্রতিটি আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, […]

আজ যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে ‘থ্যাঙ্কস গিভিং ডে’

আজ বৃহস্পতিবার ‘থ্যাংকস গিভিং ডে’। মার্কিনিদের জন্য দিনটি অতি গুরুত্বপূর্ণ। এই দিনের অপেক্ষায় থাকে শিশু থেকে বৃদ্ধ সবাই। প্রতিবছরের নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে হিসেবে উদযাপন করেন তারা। এই দিনে সবাই একসঙ্গে মিলেমিশে খাবার পরিবেশন করেন। প্রধান খাবার হিসেবে পরিবেশনায় স্থান পায় টার্কি মোরগ। বিশেষভাবে রান্না করা এই টার্কি মোরগ সবাই একসঙ্গে খায়। একত্রিত […]

সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বর্তমানে একটি কঠিন অবস্থা চলছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য করতে হবে। ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না। আজ বৃহস্পতিবার সকালে চরমোনাইর বার্ষিক মাহফিল স্টেজে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি হিন্দু সম্প্রদায়ের […]

মোদি-হাসিনা-ইসকন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমার দেশের ইসকন বা হিন্দুদের নিয়ে ভারতের এতো মাথা ব্যথা কেন। আগে শেখ হাসিনা ভারতের পা ধুয়ে পানি খেতো। এখন আমরা তাদের দিকে পা বাড়াই না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এমন বক্তব্য রাখেন তিনি। ক্ষমতাচ্যুত […]