বিপিএল মিউজিক ফেস্ট আজ; বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। এর আগে আজ সোমবার (২৩ ডিসেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। এ উপলক্ষে মিরপুরের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফেস্ট উপলক্ষে দুপুর আড়াইটায় […]

যুক্তরাজ্যে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ রেহানার কন্যা টিউলিপকে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ‘ন্যায় ও নৈতিকতা’ দল তাকে এই জিজ্ঞাসাবাদ […]

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরেক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরেক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত কিশোরের নাম মো. আরাফাত (১১)। তিনি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। আরাফাতের বাবা মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, মাদরাসা থেকে নাজেরা শেষ করেছিলেন আরাফাত। কোরআন শরীফের তিন পাড়া মুখস্থ করে কিতাব বিভাগের এবতেদিয়ায় […]

সমন্বয়ককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহের গৌরিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোবারক হোসেন অভিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ছাত্রলীগ নেতার নাম মোস্তাক আহমেদ নোমান। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, গতকাল শনিবার রাতে মোবারক হোসেন অভির ওপর হামলা চালায় আটক হওয়া নোমান। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে […]

২০ জানুয়ারির মধ্যে সব বই সরবরাহের নির্দেশ

২০ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব বই সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। রোববার (২২ ডিসেম্বর) রাতে মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অধ্যাপক ফরহাদুল বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই সরবরাহের জন্য নির্দেশনা […]

বিচারপতিদের অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন

উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জানা গেছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল, তাই চূড়ান্ত তদন্তের জন্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত করে তা রাষ্ট্রপতির কাছে দিলেই তাদের […]

দিল্লিতে শেখ হাসিনা, তলানিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক: এবিসি

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী গত পাঁচ দশকে এবারের মতো এমন টানাপোড়েনের সম্পর্ক কখনও হয়নি ঢাকা-দিল্লির। কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে ভাটা পড়েছে। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তন এসেছে পররাষ্ট্রনীতিতেও, দৃশ্যমান অসামঞ্জস্য এসেছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও। সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্কের অবস্থা তুলে ধরে এক […]

দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে বিএনপির যুগপৎ শরিকরা

দ্রুততম সময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের নেতারা। তাদের ভাষ্য, সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হবে। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এই মত দেন। বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য […]

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ‘বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ খবর বাসস’র। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি ‘সত্য উদঘাটন’ শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা […]

‘ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ’

স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রামের স্বাস্থ্য খাত নিয়ে অংশীজনের সঙ্গে শনিবার মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আজাদ খান বলেন, ‘এটা অনৈতিক, অবৈধ। কমিশনের রিপোর্টে […]