পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ের সদরের সীমান্ত এলাকা থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমানতরক্ষী বাহিনী বিএসএফ।বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোর ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার শফিকুল […]

এসবি প্রধানসহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। এসবি প্রধানের দায়িত্ব দেয়ার এক মাস ২৩ দিনের মাথায় তাকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হলো। তিনি এখন এটিইউ প্রধানের দায়িত্ব পেলেন। এছাড়া দুইজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক […]

মোদির বিতর্কিত মন্তব্যের জেরে মু‌ক্তিযু‌দ্ধের সঠিক ইতিহাস তুলে ধ‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

এবারের বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত পোস্টকে কেন্দ্র ক‌রে মু‌ক্তিযু‌দ্ধের সঠিক ইতিহাস তুলে ধ‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ইতিহাসের তথ্য’ শিরোনামে এ বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ […]

মির্জাগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল বাশার গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ধর্ষণ মামলায় পাঁচ মাস পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার  ঢাকা উত্তরা দক্ষিণখান থানাধীন আইনুসবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আবুল বাশার (৩৫)।তিনি কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা  গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন […]

ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদ-জুবায়ের পন্থীদের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ৩৫ জন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার। নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া; তার বয়স ৭০। অপরজন হলেন দক্ষিণ খানের […]

আবারও সরে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গ

বেশ কয়েকমাস একই স্থানে অবস্থানের পর আবারও সরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈলটি। বর্তমানে, আইসবার্গটি দক্ষিণ মহাসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বলে দাবি করেছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে পরিমাপের সময় দেখা যায়, আইসবার্গটি মোট ৩ হাজার ৬৭২ […]

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের পথে প্রধান উপদেষ্টা

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করে। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে একাধিক দেশের সরকার প্রধানের সাথে ড. মুহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হওয়ার […]

মোদী যেখানেই যান, ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন : রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনে যেখানেই যান, ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন। আপনি দেশের তরুণদের বঞ্চিত করছেন এবং আদানি গোষ্ঠীকে দেশের সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছেন। রোববার (১৫ ডিসেম্বর) লোকসভায় সংবিধানের পঁচাত্তর বছরের যাত্রা নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। রাহুল গন্ধী বলেন, একলব্যের আঙুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার […]

ভারতীয় আগ্রাসন-অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ব্র্যাকের শিক্ষার্থীদের

সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আগ্রাসন-অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ‘সেন্ট্রাল স্টুডেন্ট অব ব্র্যাক বিশ্ববিদ্যালয়’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ প্রতিবাদ সমাবেশ করেন। এসময় বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ায় অপ্রপচার, ভারতের সঙ্গে একপাক্ষিক চুক্তি বাতিল, সামরিক বাহিনীসহ সকল জায়গা থেকে দালালদের বিতাড়িত করার দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশে […]

হজের নিবন্ধনের সময় ৮ দিন বাড়লো

২০২৫ সালে হজের নিবন্ধনের সময় ৮ দিন বাড়িয়েছে সরকার। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য […]