ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তী […]

যাকাত বোর্ডের মাধ্যমে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত যাকাত বোর্ড থেকে চলতি অর্থবছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যাকাত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। জুলাই বিপ্লবের পর নবগঠিত যাকাত বোর্ডের এ সভায় […]

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় দেশটি। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার তরফ থেকে এ সংক্রান্ত একটি কূটনৈতিক পত্র গ্রহণ করার কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল বলেন, সোমবার বাংলাদেশ হাইকমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো একটি […]

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে, ডিএমপির রমনা বিভাগ ৮ জন, মতিঝিল বিভাগ ১৪ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ ৪ জন, উত্তরা বিভাগ ৮ জন ও গুলশান বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ […]

গাজ্জা যুদ্ধে সকল সীমা অতিক্রম করেছে ইসরাইল : জাতিসংঘ

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা- আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, যেকোনো যুদ্ধেরই কিছু আইন ও নিয়ম-কানুন থাকে যার সবগুলোই গাজ্জায় লঙ্ঘন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তিনি রোববার (২২ ডিসেম্বর) নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন। ফিলিপ লাজ্জারিনি বলেন, গাজ্জার স্কুল ও হাসপাতালগুলো এখন ইসরাইলি হামলার নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। এই […]

মুসলিম ব্যক্তির মরদেহ হিন্দুর বলে অপপ্রচার: রিউমার স্ক্যানার

সম্প্রতি একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামের আইডি থেকে একজন ব্যক্তির মরদেহের ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মৃত ব্যক্তিটি হিন্দু ধর্মাবলম্বীর এবং তিনি জামায়াতে ইসলামীর হাতে খুন হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিওর সেই ব্যক্তিটি একজন মুসলিম ব্যক্তির বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা […]

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি। বিচারকাজের জন্য যে তাকে ফেরত চাওয়া হয়েছে, সেটা জানানো হয়েছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত চাওয়া হয়েছে […]

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি : দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সাঈদ। এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী […]

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশন গঠন সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। এর আগে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশ ছিল। […]

চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। নিহতদের মধ্যে প্রথমে ৫ জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে। সোমবার […]