কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লাকে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র সম্মাননা প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সামাজিক অবক্ষয় রোধ ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টুকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় সংগঠনের হল রুমে এ সম্মামনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র সভাপতি কবির তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. নাসির মোল্লা মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এস.কে রঞ্জন, কলাপাড়া পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. রুস্তম, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান সোয়েব।

অন্যান্যের মধ্যে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, পাঠাগার সম্পাদক ইমন আল আহসান, সদস্য আরিফ সিকদার, তাজুল ইসলাম আজাদ, ছগির হোসেন, প্রনব নারায়ণ বিশ্বাস, এস.এম আলমগীর হোসেন ও সিয়াম আব্দুল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, কলাপাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. নাসির মোল্লা মিন্টু একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী। সামাজিক অবক্ষয় রোধে সবসময় তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। চাঁদাবাজদের কাছে তিনি একটি আতঙ্কের নাম। কয়েকদিন আগে কলাপাড়া ফেরীঘাটে অটো স্ট্যান্ডের চাঁদা তোলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবং দীর্ঘদিনের চাঁদার প্রথা বন্ধ করে তিনি সর্ব সাধারণের ভূয়সী প্রশংসা কুড়িঁয়েছেন।

বক্তারা আরও বলেন, নাসির মোল্লা মিন্টু পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। তারমত সাহসী ব্যক্তি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে সমাজের উন্নয়ন অনেকগুন বেড়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *