মির্জাগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা পরিষদ চত্তরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। হাসপাতাল রোডে মুক্তিযোদ্ধা ফলকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তপক অর্পন করে।

পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার- ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মলিহা খানমের  সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.ওয়াজেদ আলী,উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসাইন, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ফরাজী, সহসভাপতি আনোয়ার হোসেন সিকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.হারুন অর রশিদ মুন্সী প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *