কলাপাড়ায় ৩ কেজি গাঁজা সহ এক ব্যক্তি গ্রেফতার

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৩ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ১১ টা ৩০ মিনিটের সময় কলাপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ড নাচনাপাড়া এলাকার মদিনাবাগ থেকে সরোয়ার সরদার (৪৬) নামের এ ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারানুসারে নিয়মিত মামলা রুজু করা হবে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট ইয়াসীন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় হয় অভিযানে সহযোগিতা করেন পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের চৌকস টিম। আগামীতেও কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কাঠের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *