মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একাধিক মাদক মামলা ও বাড্ডা থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে আরও একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো.জাকির হোসেন জাহাঙ্গীর (৪০)। তিনি মজিদবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইসাহাক মিয়ার ছেলে।
পুলিশ জানায়,জাকির হোসেন জাহাঙ্গীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভয়াং এলাকা থেকে তাকে ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন, জাকির হোসেন জাহাঙ্গীর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত আছে।




