টিয়াখালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক তানভীর মুন্সীর

রাসেল মোল্লা, কলাপাড়াঃ জনগণের সেবা, এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আসন্ন ২ নম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক মাহফুজুল হক তানভীর মুন্সী।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রাবন্দর খ্যাত টিয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে মাদকমুক্ত সমাজ গঠন, শতভাগ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন, কালভার্ট নির্মাণ এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে নিজের প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন।

ঐতিহ্যবাহী মুন্সীবাড়ির কৃতী সন্তান মাহফুজুল হক তানভীর মুন্সী একজন যোগ্য, শিক্ষিত ও তরুণ সমাজসেবক হিসেবে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। তাঁর প্রত্যাশা, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে টিয়াখালী ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।

তিনি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে টিয়াখালী ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করে মাহফুজুল হক তানভীর মুন্সী বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। টিয়াখালী ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য। তাই তিনি ইউনিয়নের সকলের দোয়া সমার্থন কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *