রাসেল মোল্লা, কলাপাড়াঃ কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালে দুই মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। পর্যটনশিল্পের বিকাশ, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা, বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে পর্যটন খাতে নতুন বিনিয়োগের পথ উন্মোচিত হবে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।




