মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক  কমিটি গঠন করা হয়েছে।বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

কমিটিতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল বাসার মোখলেচকে সভাপতি, নাজমুল মৃধাকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম মিরাজকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি পদে ৬ জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন,সহ সাংগঠনিক পদে ৩ জন রয়েছে।

এছাড়াও দপ্তর সম্পাদক,প্রচার সম্পাদক,ক্রীড়া সম্পাদক,ছাত্রী বিষয়ক সম্পাদক ১ জন করে রাখা হয়েছে। সদস্য করা হয়েছে একজনকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *