উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী):
পটুয়াখালী -১( সদর,মির্জাগঞ্জ ও দুমকি) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকের লিফট বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট ও মুন্সিরহাট বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সত্তার হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি মো.আবু জাফর আকন,সদস্য মো.খলিলুর রহমান মাস্টার, প্রচার সম্পাদক মোঃ জাফর জোমাদ্দার,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আক্কাস,যুবদল নেতা মোঃ মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান সুমন।




